বাসে পাশাপাশি সিটের যাত্রীরা ভদ্রতাবশত: আজাইরা বাৎচিৎ করে ।
শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -
: আজকের আবহাওয়াটা চমৎকার, তাই না?
: হুম ! কালকে যা ছিল না ! পুরো ভিজে কাক হয়ে বাসায় ফিরেছি।
শহরটা লন্ডন হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -
: আজকের পৃথিবীটা একটু শান্ত আছে, তাই না?
: হুম ! কালকে যা ঝাঁকুনি দিয়েছিল না ! একটা তিনতলা বাড়ীর নিচে চাপা পড়েছিলাম, ভাগ্যিস বাড়িটা কাগজের ছিল !
শহরটা ঢাকা হলে সাধারণত কথাবার্তা হয় এইরকম -
: আজকের পরিস্থিতি একটু ঠান্ডা আছে, তাই না?
: হুম ! কালকে যা গ্যান্জাম গেল না ! আমার ছোট ভাই পিকেটিং এর আগুনে পুড়ে মরেছে, বাবার নতুন সিএনজিটা পিকেটাররা ভেঙে দিয়েছে; হরতালে আমর ব্যবসা বন্ধ- পুরাই পথে বসার অবস্থা । সামনের সপ্তায়ও নাকি হরতাল, এবারতো গলায় দড়ি দিতে হবে।
: আমার পথ ধরেন, তাহলে পথে বসা লাগবে না !
: কোন পথ?
: আমারও আপনার মত পথে বসার অবস্থা হইসিলো। তারপর একটা দলের সাথে যোগাযোগ করে পিকেটিং শুরু করলাম, প্রতিদিন ১০০০ টাকা ইনকাম । হরতালের দিন হোক বা হরতালের আগের দিন, ইনকাম থাকেই
খেয়ে পরে বাঁচতে হলে গরীবদের পিকেটার হওয়া ছাড়া গতি নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

