পেশীবলের দাবানলে
নৈতিকতা আজ পরাস্ত
যোগ্যতার সোপান ধসিত আর্থিক কংক্রিটের আস্তরণে
দীর্ঘজীবী প্রেমিকেরা কামনার ফুল ফোটাতে
আয়ু করে ক্ষণস্থায়ী
সামান্য দুখের দহনে মিথ্যার ভূমিতে করে অবাধ চাষ।
বাহ্যিকতার ফুলঝুরিতে আত্মাকে করে বিবর্জিত
ভয় বিধাতা নয়, ভয় লৌকিকতার ইষ্টি-কুটুম
গোপন আঁতাত বজায় রেখে, বিদ্রোহ আপন কুসুম
রূপ পিয়াসী রঙ্গের মেলায় মৃত বিবেকের বংশ বাড়ছে অযাচিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


