somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ফরমায়েসি লেখার করুণ পরিনতি :(

১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস থ্রিতে পড়ুয়া ভাতিজা এসে বলল, ফুফি আমাকে একটা গল্প লিখে দাও। স্কুলের বার্ষিক ম্যাগাজিনে ছাপাতে দেব। আমি গল্প লিখব কী! আমি কি সেলিনা হোসেন যে ফরমায়েসি লেখা লিখবো? নাকি রোকেয়া সাখাওয়াত হোসেন? ফুফি এরা কারা? যা ভাগ, মুর্খের সাথে আমি কথা বলি না। ক্লিয়ার আউট। তাও নাছোড়বান্দা। ঘ্যাঁনর ঘ্যাঁনর। লিখে দাও লিখে দাও। আর সময় নেই। অত তারিখের পড় আর লেখা নিবেনা। ইত্যাদি। সাত দিন বসে দিলাম গল্প লিখে। ক্রিকেট ও পরীর গল্প। এইযে গল্প, খুশিতো? হু খুশি।


ক্রিকেট আর পরীর গল্প

দুপুরে খেতে বসেছি। বাবা জানতে চাইলো, মাস অন্তঃ পরীক্ষার রেজাল্ট কী? সাথে সাথে আমি বিষম খেলাম। পানির মগটা আম্মু এগিয়ে দিল। ঢকঢক করে শেষ করলাম পুরো মগ। মগটা রাখতে গেছি অমনি বাবার হুংকার, রেজাল্ট বললে না? হাত ফসকে মগটা পড়ে গেল প্লেটে। প্লেট উল্টে পড়ল বাবার কোলে। সাথে সাথে বাবা আমার গালে কষে এক থাপ্পর বসাল! থাপ্পর খেয়ে আমি চেয়ার উল্টে পড়ে গেলাম আলতা বুয়ার ঘর মোছা ময়লা পানির বালতিতে। আম্মু দৌড়ে এল, কর কী! কর কী! বলে। বাবা আর এক থাপ্পর দিতে নিয়েও হাত ফিরিয়ে নিল। মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম। যাক, এ যাত্রায় রেজাল্ট বলার ভয়াবহ পরিনতি থেকে রেহাই পাওয়া গেল।

বিকেলে ক্রিকেট খেলতে গেছি। হাতে ব্যাট আর বল। সবাই এলো। দু’দলে ভাগ হতে গিয়ে দেখলাম আমি বিজোড়। বড় ভাইয়ারা ব্যাট-বল কেড়ে নিয়ে খেলা শুরু করে দিল। আমাকে বলল, ভাইয়া তুমি আম্পায়ার। তুমি দ্বিতীয় ইনিংস -এ ব্যাট করবা। রাগে কষ্টে আমি নিজের চুল নিজে টাললাম। মন চাইলো মাথার সব চুল ছিঁড়ে টাক বানিয়ে ফেলি। সন্ধ্যা হয়ে এল। আমি অনেক তদবীর শেষে ব্যাট করতে যাব ঠিক তখন লাগল দু’দলে তুমুল ঝগড়া। ঝগড়া থামার আগেই আজান দিয়ে দিল। আমার আর খেলা হল না! কপালের পিন্ডি চটকাতে চটকাতে বাসার পথে হাঁটা ধরলাম।

বাসায় ফেরার পথে মনে হল আমি একা না হয়ে আমার একটা ভাইয়া থাকলে দারুন হত। আমি বল করতাম; ভাইয়াটা ব্যাট করতো। ভাইয়াটা বল করতো আমি ব্যাট করতাম। নিত্য নিত্য আম্পায়ার হওয়ার যন্ত্রনা আর ভাল্লাগে না। প্রায়ই একটা ছোট্ট ভাইয়া কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম। একদিন অনেক সাহস করে আম্মুকে বলেই ফেললাম, আমার একটা ভাইয়া চাই। আম্মু তার স্বভাবমত হেসে উড়িয়ে দিল। যা ভাগ, পড়তে বস। আমার মন এতো খারাপ হল।

অনেক দিন পর হঠাৎ আমাদের বাসায় নানু বেড়াতে এলো। আমি খুব খুশি। ক’দিন পড়ের ঘটনা। আমাদের বাসার সামনে পোঁ পোঁ শব্দ করে একটা এম্বুলেন্স এলো। আম্মু উঠল এম্বুলেন্সে। আমরা গাড়িতে। আমি নানুকে বললাম, নানু আমরা কোথায় যাচ্ছি? তোমার জন্য ভাইয়া আনতে হাসপাতালে যাচ্ছি। ভাইয়া ভাইয়া করে নাকি পাগল হয়েছ? আমি আনন্দে একটা চিৎকার দিলাম। সত্যি!!!? আমার মাথায় আবার ক্রিকেট ঘুরতে লাগল।

আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল রাত ১০ টায়। এখন রাত ১১ টা কোন খবর নেই। আত্মীয়-স্বজন, নানু, বাবা সবাই মুর্তির মত দাড়িয়ে আছে। রাত ১১ টা ২৫ এ নার্স এসে সবাইকে কী যেন বলল আর সবার হাড়ি-মুখ আরও কালো হয়ে গেল। নানু, ভাইয়াটাকে নিয়ে আসছে না কেন? আমি দেখবো। নানু বলল, এইতো আসবে নানু ভাই। ঋতু আপু ভেংচি কেটে বলল ভাইয়া না তোমার একটা আপু হয়েছে। নানুকে বললাম, নানু ঋতু আপু কী বলছে? নানু বলল, হ্যাঁ নানু ভাই তোমার পরীর মত সুন্দর একটা আপু হয়েছে।
হাসপাতাল ভেঙ্গে আমার মাথায় পড়ল না আমি ভেঙ্গে হাসপাতালের মাথায় পড়লাম মনে নেই। প্রচন্ড কান্না পেল আমার। আমার ক্রিকেট খেলা হবে না? আবার আম্পায়ার হও। আবার ঝগড়া কর। আমি কেঁদে হাসপাতাল মাথায় তুললাম। কখন কেবিনে ঘুমিয়ে গেলাম। জানি না।

দা দা (আসলে ট্যাঁ ট্যাঁ) চিৎকারে আমার ঘুম ভেঙ্গ গেল। আমি আপুটার কাছে গেলাম। অমনি সে কান্না থামিয়ে দিল। পিটপিট করে তাকাল আমার দিকে । আমি আবার একটু বাইরে গেলাম। আবার কান্না- দা দা। আমি ভেতরে আসতেই টাওয়েলে জড়িয়ে নানু আপুটাকে আমার কোলে দিল। আবার কান্না থামিয়ে পিটপিট চোখে আমাকে দেখতে লাগল। আমার মনে হল এটা আসলেইতো একটা পরী।

আমার মাথা থেকে ক্রিকেট ভূত নেমে গেল। পরীটাতো এখনই আমার সাথে খেলছে। আমি সব কষ্ট ভুলে গেলাম আমার ছোট্ট পরী আপুটাকে পেয়ে।
******************************************************************

গল্প পেয়েতো ভাতিজা খুব খুশি। আনন্দে লাফালাফি। গল্প নিয়েও গেল স্কুলে। স্কুল থেকে ফিরে বলল। এই নাও তোমার গল্প। আমার গল্প লাগবে না। আমি অবাক হয়ে বললাম কেন? বলল, এরচেয়ে অনেক ভাল গল্প আমি নিজে লিখতে পারি। তাই নাকি? হু। আয় কাছে আয়। কেন? তোর বাবার মত কষে তোর গালে একটা চড় দেই। ইইইই ভেংচি কেটে দিল ভোঁ দৌড়।


সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×