রাত এগারটার পর ভাবী আর আমি বসে টিভি দেখছি। আম্মু খোঁজ নিতে এলো ঘুমাবো কিনা। অমনি মধুর সুরে বেজে উঠল মোবাইলটা। আম্মু ভ্রুঁ কুঁচকে ফেলল। চিলের মত তাকাল আমাদের দিকে। তারপর চলে গেল। অপরিচিত নাম্বার। আমি বিরক্তি প্রকাশের সব অভিব্যক্তি নিয়ে কলটা ধরলাম, শীতল কন্ঠে বললাম, হ্যালো।
ওপাশ থেকে বলল, আফা আপনি কে বলছেন?
কথা শুনে আমার কন্ঠ আরও শীতল হয়ে গেল
-নাম্বারটা কার না জেনেই কল করেছেন?
-আফা এইটা কোন জায়গা?
-এইটা বাংলাদেশ। বাংলাদেশ চেনেন?
-আফা বলেন না এইটা কোন জায়গা।
-ধুররো! আবাল কুনহানাকার।
-আফা গালি দিলেন?
-না না, গালি দেব কেন? কী আশ্চর্য!!
-আবাল বললেন।
-আবাল না, বলছি আকাল মানে দুঃসময়। খালি রং নাম্বার থেকে ফোন আসে। আসল নাম্বার থেকে আসে নারে ভাই।
-ওহ! আফা এইটা কী মিংগলকাঠি?
-বুঝছি, আমার চৌদ্দ-গোষ্ঠির ঠিকুজি আপনাকে দিতেই হবে। কিন্তু তার আগে আপনারটা দেন।
-আফা কী বললেন?
-আগে নিজের পরিচয় দেন। আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, সাকিন, পোস্টাফিস, থানার নাম, জেলার নাম; আমার নাম্বার কোথায় পেলেন সব বলেন। তারপর আমারটা বিবেচনা করি।
-আফা এইডা মুলাদি।
-ধুররো ব্যাটা মুলাদি। তোর মুলাদিরে আমি চুলায়দি।
রাগে আমার গা জ্বলতে লাগল। ভাবী মুচকি মুচকি হাসছিল। লাইনটা কেটে দিয়ে আমি ভাবীর দিকে কটমট করে তাকালাম।
(নিতান্তই ফান করা। নাম (মুলাদি) ব্যবহার করার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


