somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আশা বেঁধে রাখি...

১৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবী-ভাইয়ার বিয়ের পরই ভাবীর সাথে আমার খুব ভাব হয়ে গেল। রোগা পাতলা শরীর। গায়ের নীল নীল শিরাগুলি পষ্ট দেখা যায়। শাড়ী পড়লে অদ্ভুত সুন্দর লাগে! স্বল্পভাষী। যতটুকু কথা বলে এতো মিষ্টি করে বলে! সাড়াক্ষণ মন চায় তার কথা শুনি। গানের গলাও ভাল। মাঝেমাঝে গুনগুন করে। মিতালী মুখার্জীর “ কেন আশা বেধে রাখি..” গানটা বেশি গাইতো। শুনতে শুনতে আমারও ভাল লাগা শুরু হল। গানটা অনেক দিন গাইতে শুনিনি। গতকাল বাসায় ফিরে দেখি ভাবী একা। গানটা গাইছে আর কাঁদছে। আমি বললাম, ভাবী কী হয়েছে। ফিক করে হেসে বলল, কি হবে? গানটা সুন্দর না? আমি জানি হিমুকে রিমান্ডে নিয়া যেমন কোন লাভ হয় নাই। উল্টা হামবাবু আৎকা মেঝেতে পইরা চিৎপটাং। ভাবীকে রিমান্ডে নিয়াও কোন লাভ নাই। কোন দিনও জানা যাবে না কান্নার কারণ। হয়তো অকারনের কান্না এটা।

বেহুদা বসে আছি। হঠাৎ মনে হল গানটা লিখে ফেলি। নিজেতো কিছু লিখতে পারবো না। ধার-দেনা দিয়া কোন মতে পার করে দিই। বকবক অনেক করলাম। আমার নিজেরই মাথা ধরছে। আপনাদের ধৈর্যের কথা ভেবে জ্বর ওঠার জোগার। যাক শেয়ার করলাম গানটা আপনাদের সাথে। পোস্টটা উৎসর্গ করলাম আমার প্রিয় সীমা ভাবীকে।


কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

জানবে না তুমি, বুঝবে না তুমি
এই ব্যথা আমার, এই জ্বালা আমার
জানবে না তুমি, বুঝবে না তুমি

ছিলে কাছে যখন, ছিল সবই আপন
ছিলে কাছে যখন, ছিল সবই আপন
সেই ভেবে জলে ভরে আঁখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান
কত আশা ছিল ছিল, কত ছিল যে গান
কত হাসি ছিল, কত অভিমান

সূর্য জ্বলা এই সকাল আমার
সূর্য জ্বলা এই সকাল আমার
আঁধারে সবই গেল ঢাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি

এই মনের কথা হয়নি তো বলা
হয়নিতো আজও সেই পথে চলা
এই মনের কথা হয়নি তো বলা
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া
তবে কেন দিলে তুমি ফাঁকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন দীপ জেলে রাখি
কেন আশা বেঁধে রাখি
জানি আসবে না ফিরে আর তুমি
জানি আসবে না ফিরে আর তুমি
তবু পথ পানে চেয়ে থাকি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি
কেন আশা বেঁধে রাখি।


এখানে শুনতে পারেন।
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×