বড় ভাইর ছেলে স্কুল থেকে ফিরেই কোন না কোন গল্প বা জোকস ফেঁদে বসে। একটা নমুনা।
- ফুফি পৃথিবীর ওজন কত কেজি বলতে পারবে?
- নিজের ওজন জানি না। আবার সারা জাহানের ওজন!! যা ভাগ।
- না জানলে আমার কাছে শিখে নাও। ধমক দাও কেন?
- আচ্ছা বাপধন, বলেন, শুনি। ওজন নাকি ভর?
- শোন, পৃথিবীর ওজন হল ৬ -এর পর তোমাকে আরও ২৪ টা শূন্য দিতে হবে। এবার বুঝছো।
- না বুঝিনি। কে মেপেছে? তুই না তোর টিচার?
- ধুর! তুমি খালি প্যাঁচাও। তোমার সাথে গল্প করে আরাম নাই। বাংলাদেশের ওজন জান?
- জানিত, ৫ টন।
- হয়নি ফুফি, তোমার জিকে বাড়াতে হবে। বাংলাদেশের ওজন হচ্ছে ৮৫ কেজি।
- (OMG!! গাধাটা বলে কী!!) এই গাধা, ৮৫ কেজি কেমনে হল?
- নিজেই কিছু জান না। আর আমাকে বলছো গাধা। বাংলাদেশ মানেই ৮৫ হাজার গ্রাম। এখন ৮৫ হাজার গ্রামকে ১ হাজার দিয়ে ভাগ দাও। কত কেজি হল? পেয়েছো ৮৫ কেজি?
- আমার সাথে বাঁদরামি!! কাছে আয়। কষে একটা চড় দিই গালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


