সামনে তিনদিন এর ছুটি আছে।তার সাথে বাৎসরিক ছুটি যুক্ত করে বেড়াতে যেতে চাই কাছের দেশ ভারতে।দিল্লী,আগ্রা,জয়পুর।ভারতে ঘুরে বেড়ানোর জন্যে সবচেয়ে সুলভ আর আরামদায়ক পরিবহন হলো রেল ব্যবস্থা।ট্রেনের সময়সূচি জানতে ঢূ মারলাম ওদের website এ।বিভিন্ন তথ্যের মধ্য একটি হলো concession বা সোজা বাংলায় "ছাড়"।ভারতীয় রেলে যারা মুল্যছাড় পায় সেই তালিকা অনেক লম্বা,উল্লেখযোগ্য হলো বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তি,শিক্ষক,শহীদ যোদ্ধার বিধবা স্ত্রী,বেকার যুবক যে চাকরির interview দিতে যাচ্ছে,nurse,ডাক্তার,ষাটোর্দ্ধ ব্যাক্তি ইত্যাদি ইত্যাদি।
View this link
এই সুবিধাগুলোর কথা ওরা শুধু বলার জন্যে বলেনি।আমার মা ক্যানসার এর চিকিৎসা করাতে মুম্বাই গিয়েছিল।ট্রেনের টিকিট কাউন্টার এ ক্যানসার রুগী,ষাটোর্দ্ধ ব্যাক্তির জন্যে আলাদা লাইনও আছে।
কী দারুন ব্যবস্থা,তাই না।ভারতীয় সংস্কৃতি তো আমাদের দৈনন্দিন সংগী।আমরা কি কিছু ওদের কাছ থেকে এরকম ভাল কিছু শিখতে পারি না?
ব্লগে এটাই আমার প্রথম লেখা।ভুল-ক্রটির জন্যে আগে থেকেই ক্ষমা চাইছি
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


