রেল যোগাযোগের ক্ষেত্রে গত বুধবার নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে কয়েকটি সীমিত রুটে চালু হচ্ছে স্মার্ট ও আধুনিক ছোট্ট ট্রেন ডেমু (ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ডেমু সার্ভিসের। ঢাকার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ ও গাজীপুর রুটে এবং চট্টগ্রাম স্টেশন থেকে কাছাকাছি কয়েকটি রুটে চলাচল করবে এ ট্রেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলের জন্য মোট ২০ সেট ডেমু ট্রেন চীন থেকে আমদানি করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৮ সেট ডেমু ট্রেন দেশে এসে পৌঁছেছে। আপাতত এগুলো দিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন এ ট্রেন সেবার। আগামী জুন মাস নাগাদ বাকি ট্রেনগুলো এসে পৌঁছালে পর্যায়ক্রমে সেবা সম্প্রসারিত করা হবে। প্রতিটি ট্রেনে তিনটি বগি আছে। সামনের এবং পেছনের বগিতে চালকের বসার কেবিন আছে। ট্রেনটি সামনে এবং পেছন থেকে চালানো যায়। এ ট্রেনে আলাদা করে কোনো ইঞ্জিনের প্রয়োজন নেই। ১৮০ ফুট দীর্ঘ এ ট্রেনের তিনটি বগিতে তিনশ'রও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা আছে। তবে আমদানির তালিকায় থাকা বাকি ১২ সেট ট্রেন দেশে পৌঁছালে সেগুলো ব্যবহারে এক দিকে সড়কপথে যানবাহনের ওপর চাপ কমবে, অন্য দিকে কমবে যানজট। মোট ৬৬২ কোটি টাকা ব্যয়ে চীনের তাংসাং রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেড থেকে ট্রেনগুলো কেনা হয়। বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টা এবং আন্তরিকতার ফলে যোগাযোগ ক্ষেত্রের এ ধরনের সফলতা বিরাজমান থাকুক এটাই আমাদের কাম্য ও আগামী দিনের জন্য আরও যুগোপযোগী নতুন নতুন উদ্যোগের প্রত্যাশা।
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।