somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তো জানতাম সরকারী কর্মচারীরা চাকরিরত অবস্হায় রাজনীতি করতে পারবে না, কিন্তু র‌্যাব প্রধানের কথা শুনে তো মনে হচ্ছে এই নিয়ম এখন আর নাই

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী কর্মচারী দেখি সরাসরি রাজনীতিতে নেমে পড়েছে।

"সন্ত্রাসী ও নাশকতাকারীদের জীবন সঙ্গে নিয়ে যুদ্ধে আসার আহ্বান জানিয়ে র‌্যাবের ডিজি বেনজীর আহম্মেদ বলেছেন, “রংপুরে ৩৫ লাখ মানুষ। এরমধ্যে ৭০ অথবা ৭০০ জন মানুষ দেশ, জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদেরকে বলছি, যুদ্ধ মানে ক্যাজুয়ালিটি। আসো জীবন হাতে নিয়ে আসো। আমাদের যা করা দরকার তাই করবো।”

শুক্রবার জুমার নামাজের আগে রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের ডিজি এসব কথা বলেন।


বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে র‌্যাবের ডিজি বলেন, “গত দুই সপ্তাহে মিঠাপুকুরের পাঁচজনসহ সারাদেশে ২৪ জনকে খুন করা হয়েছে। ২০১৩ সালের মতো একটি গোষ্ঠী তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধার করার জন্য দেশ, সমাজ, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে। দেয়ার আর টেরোরিস্ট।”

তিনি বলেন, “জাতিসংঘ, পৃথিবীর সব দেশের সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী যারা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা করেছে তারা সন্ত্রাসী, খুনি। এমন খুনিদের সন্ত্রাসীদের আমাদের দেশে সমাজে, রাষ্ট্রে, দরকার নেই। তাদের আমরা দেখতে চাই না।”

র‌্যাব প্রধান বলেন, “নির্ধারিত সময়ের পরেই নির্বাচন হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরই বাইরে আমরা কোনো কিছুই চাই না।”

তিনি বলেন, “রংপুরের ৩৫ লাখ মানুষ বাস করে। কিন্তু ৭০ অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। এরা ১৯৭১ সালে আয় ছিল ১৪৫ ডলার, ১৯৯৬ সালে ছিল ৮০০ ডলার, এখন ১২০০ ডলার। জাতীয় আয়কে ধ্বংস করার জন্যই এই হরতাল অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড। আর দুই তিন বছর এই সরকার থাকলে দেশ থেকে দারিদ্র নির্মূল হয়ে যেতো।”

তিনি বলেন, “৭০০ মানুষ অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি আমরা। এই অন্যায় যুদ্ধে যুদ্ধ করতো আসো। জীবনটাকে সঙ্গে করে নিয়ে আসো। আমরা কাউকে ছাড় দেব না। ২০০১৩ সালের মতোই জনগণকে সঙ্গে নিয়ে এই সন্ত্রাস ও নাশকতা দূর করবো।”

নতুন বার্তা/জবা

নির্ধারিত সময়ের পরেই নির্বাচন: বেনজীর
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×