somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'যুদ্ধাপরাধ তদন্তের প্রধান মতিন ইসলামী ছাত্রসংঘ করতেন' ঘটনা কি সত্য??

০১ লা মে, ২০১০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটা নিউজ দেখলাম । 'যুদ্ধাপরাধ তদন্তের প্রধান মতিন ইসলামী ছাত্রসংঘ করতেন' ঘটনা কি সত্য??
সেই নিউজে বলা হয়েছে - প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ শুক্রবার এ বিষয়ক এক আলোচনা সভায় বলেন, "প্রধান তদন্ত কর্মকর্তা ইসলামী ছাত্র সংঘের একটি কলেজ শাখার সভাপতি পদের জন্য মনোনীত প্রার্থী ছিলেন। তিনি এ কমিটির প্রধান হওয়ার বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে।"
জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন ইসলামী ছাত্র সংঘ। যুদ্ধকালে ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পেশাজীবীদের হত্যার অভিযোগ রয়েছে।

একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের তদন্ত সংস্থা।

মতিনের বিরুদ্ধে অনাস্থা এনে তদন্ত সংস্থার এক সদস্য কাজে যোগ দেননি জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাকে বোঝানোর চেষ্টা চলছে।

তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল নিয়ে সৃষ্ট বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে এর গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসও দেন উপদেষ্টা।

যুদ্ধাপরাধীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে মন্তব্য করে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে আলাউদ্দিন বলেন,"তারা প্রতিটি পদে বাধার সৃষ্টি করছে। এমনকি ছোট একটি প্রজ্ঞাপন জারির ক্ষেত্রেও তারা বাধার সৃষ্টি করছে।"

যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে বিদেশে মিশনগুলোকে ভালোভাবে সক্রিয় করা হয়নি বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সরকারের তৎপরতায় ঢিলেমি যাতে না আসে সে জন্য চাপ অব্যাহত রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

তদন্ত কমিটি ও আইনজীবি প্যানেল দুর্বল ও ক্রটিপূর্ণ হয়ে থাকলে তা প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখে পুনর্গঠনের অনুরোধ করেন মহাজোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

মিডিয়া হাউজ ভিশন ২৪ আয়োজিত 'ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক ওই গোলটেবিল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মন্ত্রী জাফর ইমাম, বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক নঈম নিজাম প্রমুখ।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×