somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সন্তান বেঁচে থাকুক হাজার বছর।

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা কিছু করুন- অনুরোধ জানাই পরিবারের বাবা-মাকে, অনুরোধ জানাই রাষ্ট্রকে। আমরা কেমন যেন খাপ ছাড়া নিশ্চিন্তভাবে সময় গুলো পার করছি। আমরা ভেবে বসে আছি অন্য পরিবারে যাই হউক আমার পরিবার ঠিক আছে। এই দুর্বলতার সুযোগে আমার আদরের সন্তানকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে অন্য কেউ। সন্তান বেড়ে উঠছে ভিন্ন আদর্শে। রাষ্ট্র হারাচ্ছে তার অমূল্য সম্পদ-অগামীর ভবিষ্যৎ। এর পেছনের কারণ হলো আমরা মুখে যতটা নীতি আদর্শের বুলি আওড়াই বাস্তবে হয়তো আমরা তার বিপরীত। এই দৈত আদর্শের কুৎসিত রূপ একটি কোমল তরুণ মস্তিষ্ক গ্রহণ করতে প্রস্তুত নয়। তাই সে চায় সংস্কার। আদর্শবান সমাজ প্রতিষ্ঠায় তার মন এদিকে সেদিক ছুটে যায়। কিন্তু অবস্থাদৃষ্টে সে হতাশ। ব্যাক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় সর্বস্তরে সে এক ধরণের শূন্যতা অনুভব করে। আর এই শূন্যতা পূরণ করতে পারে আদর্শ ভিত্তিক রাজনীতি ও সঠিক ধর্মীয় মূল্যবোধ। কিন্তু হায়! সে যে পিপাসায় ছুটে বেড়াচ্ছে তার আর কোনো গতি হয় না। ক্লান্ত তরুণ একসময় মরীচিকার মতো দেখে ভিন্ন আদর্শ।সে মনে করে হয়তো এই ভিন্ন আদর্শ তার পিপাসা মিটাতে সক্ষম হবে। উজ্জীবিত হয়ে সে ছুটে যায় মরীচিকার পানে। কিন্তু বাস্তবতা উপলব্ধি করার আগেই সে তার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে আদর্শের নামে। বরণ করে নিচ্ছে করুন পরিণতি। কোন একদিন দেখবো আমার সন্তান নিখোঁজ। কিছুদিন পর বলতে হবে আমি আমার সন্তানের লাশ গ্রহণ করতে চাই না। তার লাশ পঁচে গলে নিঃশেষ হয়ে যাক।

তাই আমাদের সন্তানদের বাঁচাতে হলে আমাদেরকে হতে হবে আদর্শবান আর রাষ্ট্র হতে হবে দুর্নীতি মুক্ত। তবেই আশা করা যায় সুন্দর ভবিষ্যতের।

আমরা চাই আদরের সন্তান বেঁচে থাকুক হাজার বছর।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×