somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ সুধা

১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন একটু আনন্দ সুধা পান করি।অনেক তো মার মার কাট কাট করছি।জঙ্গি হামলা মামলা অভিযোগ করতে করতে হয়রান।এখন সময় একটু শান্তির।

একদিন ধানমন্ডি আটে (পানসির পাসে) বসে আমার জুনিয়র ক্লোজ ফ্রেন্ড কে,ওপড়ে ট্যাঁ ট্যাঁ করে ডেকে যাওয়া পাখির দিকে ইঙ্গিত করে জানতে চাইলাম বলতে পার কি পাখি ডাকছে? ওর না সুচক মাথা নাড়ানোর আগেই বুঝতে পারলাম আমার ভূল হয়েছে।ঢাকায় জন্মে ঢাকায় বড় হয়ে সে কিভাবে পাখির ডাক চিনবে?

একদিন এক বন্ধুকে বললাম,চল কাশফুল দেখে আসি।সেই বন্ধুটি ভূরু কুচকে চোখ মুখ বাকিয়ে জানতে চাইল কি ফুল?কি ফুল এটা কিন্তু সে ভূল শোনে নাই,বাট ডাবল চেক দিচ্ছে,আমার বলতে ভূল হল কি না! আমি বল্লাম কাশ ফুল।সে আগের চেয়ে আরো মুখ বাকিয়ে বল্ল কাশ- একটা ফুল হইল? রঙ নাই গন্ধ নাই,তয় দোস্ত পাশে মাইয়া থাকলে কাশ ঝোপের মত জায়গা আর হয় না(এবার তার চোখে মুখে আনন্দ)।আমি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেল্লাম।

আগে মাঝে মাঝে ছাদে পাটি বিছিয়ে রাতের আকাশের তারা দেখতাম।মাঝে মাঝে উল্কার ঝাটকি।আর ধীর লয়ে ছোটা তারা(কসপাস-সারস্যাট স্যাটেলাইট)।এখন আর সময় সুযোগ পাই না।একটা টেলিস্কোপ এর অভাব অনুভব করি।

মফস্বল শহরে বাড়ি হওয়াতে সকালে ঘুম ভাঙলে পাখির ডাক শুনতাম।কিছু গাছপালাও ছিল।সাথে নাচটা ছিল ফ্রি।এখন অবস্য সব কিছু গুগল-ইউ টিউব এ পাওয়া যায়।নেটে দেখা আর বাস্তব এর মধ্যে রাতদিন তফাত।আপনি শিওর নেটে পাওয়া যাবে,খুজে দেখবেন।আর আপনি হয়ত জানালা দিয়ে বাইরে তাকিয়ে উদাস মনে কিছু ভাবছেন।হটাৎ একটি পাখি এসে নেচে গেয়ে আপনার মন চনমন করে দিয়ে যাবে।

আমার মতে নাচ সবচে ভাল দোয়েলের।গানের তালে তালে পাখা লেজ বাকিয়ে নাচে।

কিছু কিছু পাখি লুকিয়ে ডাকতে পছন্দ করে।বউ কথা কউ।সাধারনত দুপুরের দিকে লতা পাতার আড়ালে লুকিয়ে ডাকে।

পাখি নিয়ে বহু পক পক হয়েছে।একবার গ্রামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে দেখি তার বাড়ি থেকে হাত আটেক দূরে নদী! আমিতো অবাক।মনে হচ্ছিল যেন বেহেস্তে চলে এসেছি।দিন তিনেক ছিলাম সেই বেহেস্তে।সকাল এগারোটার দিকে নদীর পার ধরে হাটতে হাটতে দুই কিলোর মত যেতাম,তারপর সেখানে থেকে নদীতে নেমে নদীর পার ধরে হাতিয়ে হতিয়ে মাছ ধরতাম।দুদিন চেষ্টা করে আমি একটি চিংড়ির পোনা(বাচ্চা) ধরতে সমর্থ হই।

বুনো ফুল দেখেছেন কখনও?আমি অবস্য বুনো ফুল ভাল চিনি না।বুনো ফুলগুলোর অদ্ভুত এক মায়া আছে।মন থেকে সরতে চায় না।গেথে থাকতে চায়।

ইচ্ছে করে একটা বাংলা বাড়ি করি।নদীর পাশ ঘেসে।ডাল ভাত খাব।বাংলোয় একটা লাইব্রেরি তে প্রচুর বই থাকবে।বাংলোর বাগানে সব ধরনের গাছ থাকবে।পাখিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্হা।খাবার এবং বাসস্হান।জেগে থাকা সময় ভাগ করে নিব।কিছুক্ষন পাখি দেখব,কিছুক্ষন বই পড়ব,রাতে তারা জোছনা দেখব,বাংলোয় কিছু অংশ থাকবে টিন,যাতে বৃষ্টির গান শুনতে পারি।আর থাকবে শীতের কুয়াশা দেখার ব্যাবস্হা।বাড়ির আঙিনায় ফুলের বাগান এবং শাক সব্জি চাষ করব।এবং আরো আরো অনেক কিছু......
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×