আমার এক বন্ধু মিঠা পানির মাছ চাষ করে।রাজশাহীতে অনেক গুলো পুকুরও তারা নিয়েছে।বেশ ভাল ভাবেই চলছিল।বিপত্তি বাধল যখন একটি বড় পুকুর খননের প্রয়োজনীয়তা অনুভব করত,প্রায় বিশ বিঘা(প্রতি বিঘা ৩৩ শতাংশ,এলাকা ভেদে ভিন্ন হতে পারে) ধানী জমি লিজ নিয়ে ড্রেজার ভাড়া করে পুকুর খনন করতে গেলে।প্রশাসন তাদের এই খনন প্রক্রিয়া আটকে দেয়।কারন হিসেবে জানায় "এভাবে বড় পুকুর খনন করলে ধানী জমি নষ্ট হয়,ধানী জমি নষ্ট করা যাবে না।তাহলে দেশে ধান উৎপাদন কমে যাবে
।
আমি তো শুনে অবাক?বাংলাদেশে বর্তমানে ধান চাষ করে লাভতো দূরের কথা খরচের টাকা তুলতেই জান খারাপ হয়ে যায়।সরকার হাজার কোটি টাকা ধান কেনায় ভূর্তুকি দেয়,সেই ভূর্তুকি মূল্যে কৃষক ধান বেচতে পারলে আজ তাদের অবস্হা আমার আপনার মতই থাকত।প্রতিবার ধান কেনার সময় পরিযায়ী পাখির মত মধ্যসত্ত ভোগী ফটকা নেতা কর্মী হাজির হয়ে কৃষকের ভাত মারে।
সরকারের কাছে অনুরোধ,কৃষক তাদের অধীকার ফিরিয়ে দিন,ঋণ না দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে সাবলম্বি করপ তোলার ব্যাবস্হা করুন।এভাবে এক প্রকার নীল চাষ তাদের ওপর চাপিয়ে দেবেন না।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




