somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রচনা ; সহপাঠী

১৫ ই জুলাই, ২০২১ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিদ্যালয় বন্ধ থাকিলে এবং আফিস আদালত খোলা থাকিতে প্রত্যুষের কিছু পড়ে দ্বীপ তাহার বাটী হইতে বাহির হইয়া আমার বাটীতে উপস্থিত হইতো। আমার বাটীতে উপস্থিত হইলেও কিনতু আমার সাক্ষাৎ মিলিত নাহ,প্রথমে আমার দাদা জানের সাথে কুশলাদি বিনিময়ের পরেই সে আমার কাছে আসিতে পারিতো। যে দু-চারজন সহপাঠীদের আমার বাটীতে প্রবেশাধিকারে কোন হস্তক্ষেপ অথবা জবাবদিহিতার মধ্যে পড়িতে হইতো না, তাহার মধ্যে দ্বীপ একজন। আমরা আড়ালে আবডালে তাহাকে ডীলু"ও (তাহার বাবার নাম) বলিয়া ডাকিতাম।এতে সে কোনোরূপ মনোক্ষুণ্ণ হইতো না।

দ্বীপ আমার সহপাঠী, আমরা একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে অধ্যায়ন করিতাম (একই শ্রেণীকক্ষ বলার কারন হইলো আমাদের পাঠশালায় একটি শ্রেণীর চারটি শ্রেণীকক্ষ থাকিতো)।আমরা বাটী হইতে বাহির হইয়া কোর্টের পেছনের পুকুরপাড়,নয়তো পাগলা গারদের পাশের আশ্রমের পুকুরপাড় অথবা ফরেস্টের পেছনের লাশকাটা ঘরের পাশে সময় ক্ষেপণ করিতাম এবং দেশ বিদেশ,মহাকাশের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়া চিন্তিত হইতাম।

আমি হয়তো আপনাদের বোঝাইতে পারিয়াছি দ্বীপ বন্ধু হিসেবে আমার খুবই ঘনিষ্ঠ ছিলো।শ্রেণীকক্ষে আমাদের রোল নম্বর আগেপিছে ছিলো তাই পরীক্ষায় আমাদের ছিটও আগে পিছে পড়িত। তো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পরীক্ষার হলে ছিট পড়িলে যা হবার তাই হইতো, দুই জনের খাতা আলাদা করা মুশকিল হইয়া পড়িত।

একবার ক্লাশ নাইনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় দ্বীপ আমার চেয়ে এক নম্বর বেশি পাইয়া তাক লাগাইয়া দিলো! আমি কিংকর্তব্যবিমুঢ় হইয়া ভাবিতে লাগিলাম এমন তো হইবার কথা নয়,পরে খাতা মিলাইতে বসিলাম।তখনই সম্রাট আকবরের জাঙ্গিয়া আবিস্কার হইলো।আকাশ কেন নীল দেখায়,এই প্রশ্নের উত্তর আমি দ্বীপের খাতা হইতে কপি করিয়া ছিলাম, এবং নীল আলোর তরঙ্গ ভাসিবার স্থলে আমি আসিতে থাকে লিখিয়াই গোলমাল বাধাইয়াছিলাম যাহা এখনো আমার অন্তর পীড়ার কারন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৪:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×