somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকি বিবাহের গ্রুপ ও আমাদের দীনতা

২৯ শে জুলাই, ২০২১ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একবার এক কলিগের পাত্রী খোজার দায় আমার উপর পড়িল। ভদ্রলোকের দ্বিতীয় বিবাহ। অফিসের আর এক কলিগের পরামর্শে ফেসবুকের একটি বৃহদাকার বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী গ্রুপে আমাকে সদস্য হইতে হইলো। এর কারন হলো দুইটা, এক আমার ফেসবুকের আইডি পুরনো (মানুষ দাম দিবে) এবং আমি বিবাহিত, আর অপ্রকাশিত তিন নম্বর কারন হলো "এই দায় কেউ নিতে চাইছিল না। "

তো যাই হোক,আমি সেই গ্রুপে সংযুক্ত হয়ে, যথারীতি এ্যাড দেই এবং অনেকটা মজার ছলেই গ্রুপ থেকে বেরিয়ে না গিয়ে সংযুক্ত থাকি যেটা ছিলো আমার জীবনের অন্যতম একটি ভূল।

ঘটনার সুত্রপাত কয়েকদিন আগে (আমি দিনক্ষণ, তথ্য প্রমান হাজির করতে চাইছি না,আমার কারো বিরুদ্ধে কোন অভিযোগ অথবা ক্ষোভ নেই।শুধুমাত্র সচেতনতা তৈরী করাই আমার উদ্দেশ্য) একজন মহিলা সম্ভবত তার বন্ধুর জন্য পাত্র চেয়ে পোস্ট করে। সেই গ্রুপের জন্য ঘটনাটি খুবই স্বাভাবিক। তিনি তার পোস্টে লিখে দিয়েছেন নোয়াখালী, বরিশাল এবং কুমিল্লা'র কারো আবেদন করার দরকার নাই।ব্যাপারটা আমার কাছে খুবই স্বাভাবিক লেগেছে,একজনের ব্যাক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে।

এই শুরু হলো আক্রমন।এ্যাডমিন (গ্রুপের মালিক) এটা স্ক্রিন শট নিয়ে একটি জ্বালাময়ী ভাষন পোস্ট করলো (ইংরেজিতে! এতে আমরা বুঝতে পারি ভদ্রলোক এলিট ক্লাসের।) উনি আসলে বেঝাতে চাইছিলেন যে এগুলো বাদ দিতে হবে,এগুলো পোস্ট করা যাবে না। এতে ঐ অঞ্চলের মানুষের আত্মমর্যাদায় আঘাত করছে। ওকে ফাইন।এটাও খুবই স্বাভাবিক ছিলো আমার কাছে।

তো যেহেতু আমি একজন ব্লগার, ব্যক্তিস্বাধীনতা এবং বাক স্বাধীনতা সন্মান করি।এখানে পোস্টকারীর এটা বলার স্বাধীনতা আছে আবার সেটা ডিফেন্ড করার স্বাধীনতা একজন সাধারন মানুষের আছে। আমি পোস্টকারীর পক্ষ নিলাম এবং বললাম এটা তার পার্সোনাল চয়েজের ব্যাপার।আমি কিছুটা প্রতিবাদ করেছি এজন্য স্ক্রিনশট পোস্ট করে মানুষকে (ফিমেল) হেনস্তা করা আমার পছন্দ হয় নাই,এটা আরো সুন্দর ভাবে করা যেত, যেমন ঐ পোস্টটা ডিলিট করে,গ্রুপের রুলস আপডেট করে সবার উদ্দেশ্যে একটি পোস্ট দিয়ে দেওয়া। কিন্তু তারা এই রাস্তায় হাঁটেননি,গোরুপের মালিক এবং মডারেটর গন নিজেদের ক্ষমতা এবং দাম্ভিকতা জহির করতে স্ক্রিনশট শহ পোস্ট দিয়ে সবাইকে সতর্ক (পড়ুন থ্রেট) করছেন, এবং মানুষের ব্যাক্তিগত পছন্দ অপছন্দের উপর হস্তক্ষেপ করছেন।

তে আমি প্রতিবাদ করার পর,বেশ সুন্দরভাবে আমার সাথে তর্কবিতর্ক চলছিল। কিন্তু খেয়াল করলাম এ্যাডমিন আমার সাথে ইংরেজিতে কথা বলছে এবং বলছে, এই ভাবে জায়গার নাম মেনশন করে পোস্ট দিয়ে পোস্টদাতা উক্ত অঞ্চলের মানুষের আত্মমর্যাদা ক্ষুন্ন করেছে। তো আমি তাকে বললাম " এই যে বাংলাদেশের একটি গ্রুপে আপনি আমার সাথে ইংরেজিতে কথা বলছেন, কেন?? ইংরেজি বলবেন তাদের সাথে যারা বাংলা বোঝে না। আমি তো আর ইংরেজ না! তো আপনি কি এখানে ইংরেজি ভাষা ব্যাবহার করে বাংলা ভাষার আত্মমর্যাদা ক্ষুন্ন করছেন না??"

আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে,কিংবা তারা আমার সাথে তর্কবিতর্ক না করে আমাকে কমেন্ট ব্লক করে দিলো,যাতে আমি কিছু বলতে না পারি।

মানুষের কন্ঠরোধের বহু চেষ্টা করা হয়েছে,কিন্তু কেউ কি সফল হয়েছে?? এই দীনতা কবে দূর হবে আমাদের মধ্যে থেকে।

বয়কট করুন সেইসব ফেসবুক গ্রুপকে, যারা নিজেদের নামে ফেসবুক গ্রুপ চালায় আপনাকে ব্যাবহার করে নিজেরা ফায়দা লোটে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ রাত ২:৫৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×