somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

/:)২০১১ সাল !! তবুও ৫৬ টেবিলে ঘুষ !!/:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি অবাক লাগছে শুনে ? নাকি শুনতে শুনতে হজম হয়ে গেছে ? তবুও কষ্টের সাথে বলছি। নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম এইতো সেদিন। আমাদের আপনাদের সকলের প্রিয় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ার পোর্টে। তো এর ই কার্গো সেকশন (এয়ার কাস্টমস হাউসে) এ গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় মালামাল আনতে। যা আমার বড় ভাই জহুরুল আলম সিডনী অস্ট্রেলিয়া থেকে কার্গো সার্ভিস এর মাধ্যমে পাঠিয়েছিলো।মালামাল গুলোর আনুমানিক মুল্য ৩০,০০০ টাকা অথচ মালামাল গুলো খালাস করতে লাগলো ২০,০০০ টাকা। শুনতে হাস্যকর হলেও প্রতিনিয়ত এটাই ঘটছে। আর একটা উদাহারন দেই,একটা ডিজিটাল ক্যামেরা খালাশ করতে লাগে ১২ হাজার টাকা অথচ ক্যামেরা টার মুল্য বাংলাদেশি টাকায় ৬০০০ টাকা। শখ করে প্রবাসীরা স্বজনদের জন্য কিছু পাঠাবে তার ও উপায় নেই। এক সৌদি প্রবাসী ভদ্র লোক স্বজনদের জন্য পাঠিয়েছিল কিছু কম্বল যা নিতান্তয় কম খরচে। পরে উনি নিজেই স্ব-শরীর এ কম্বল গুলো নিতে এসেছিল এয়ার কার্গো সেকশনে।কিন্তু তার কাছেও দাবি করা হয় ২০,০০০ টাকা। তার চোখ টা দেখলাম ছল ছল করছে। সে সৌদিতে মাসে কম টাকা বেতনের চাকরি করে সে কিভাবে এই টাকা দিবে ?? আমরা যে ২০,০০০ টাকা ওদেরকে দিয়েছিলাম প্রথমে ভেবেছি, এটাই হয়তো সরকারী ট্যাক্স। পরে দেখলাম সরকারী কোষাগারে জমা পড়েছে মাত্র ১৭৫ টাকা। আর বাকি টাকা টা পুরোটাই চলে গেছে সরকারী ঘুষ খোর চামচা আর এজেন্ট নামধারী দালালদের পকেটে। আপনারা হয়তো ভাবছেন টাকা দিয়েই আমরা মাল পেয়ে গেছি। অসম্ভব তা কি হতে পারে ?? হতে দেওয়া যায়? ? পাকা দুইদিন ওখানে ঠাই বসে থাকতে হয়েছে। যথারীতি ৫৬ টেবিলে ঘুষ দিতে হয়েছে ও সাক্ষর নিতে হয়েছে। ৫৬ টেবিল পাশাপাশি নয়। এক একটা টেবিলের দূরত্ব ৩ কিলো, ২ কিলো, আধা কিলো। হাটতে হাটতে জান যায়। হায়রে আমার ডিজিটাল বাংলাদেশ ? কোথায় গেলো কম্পিউটার ?? সবই চলছে হাতে লেখা পুরনো পদ্ধতিতে?? জাতির বেটি হাসিনা বুবু কি পারতো না এয়ার পোর্টের নাম চেঞ্জ না করে এসব সেকশনের উন্নতি করতে ?? কত টাকা খরচ হইছে নাম চেঞ্জ করতে তাতো আপনারা সবাই জানেন ! এ টাকা গুলো কি উনার বাপের ? জনগনের ঘামের টাকা। আর খালেদা বুবুর কথা কি বলবো? উনি ক্ষমতায় থাকলে মনেই হয়না ক্ষমতায় কেউ আছে !! সব ক্ষমতা চলে যাই উনার ছেলেদের হাতে। যাহোক,এগুলো বলে কি আর হবে? কষ্ট থেকে বলছি। মাইন্ড খাইয়েন না। যেখানে একটা এয়ারপোর্টের ঘুষ,দুর্নীতি,অনিয়ম সামলাতে পারেনা সরকার। সেখানে কোন সাহসে আর একটা এয়ার পোর্ট বানাতে চাই হাচিনা বুবু তা বুঝলাম না। তাহলে কি ধরে নিবো পেট ভরছে না ? ঘুষের আখড়া গুলো কেন ডিজিটালাইজড করছে না সরকার ? হারামজাদা দের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে তাই ?? আর ঘুষ নেওয়ার স্টাইল টাও জঘন্য।সরাসরি চাই একটু ও লজ্জা নেই। হারাম খেতে খেতে চামড়া মোটা হয়ে গেছে।X(
তথাকথিত আছে ৪০ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ। আসলে কি আমরা স্বাধীন ????? মহান ২১ শে ফেব্রুয়ারী তে কিছু কষ্টের কথা বলেই ফেললাম। ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×