somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীত ~ শীতে ভোরের কুয়াশা ~ স্মৃতিময় শীতের পিঠা :)

১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘন কুয়াশা ঢাকা শীতের ভোর বেলা, কুয়াশার চাদরে সূর্য মুখ লুকিয়ে রেখেছে। এত সকালে বিছানার লেপের নীচ থেকে আমাকে বের করা যেখানে অসম্ভব একটা ব্যাপার সেই আমি কিনা এই কন কনে ঠান্ডার মাঝেই গুটিশুটি হয়ে বসে আছি রান্নাঘরে। দাদি মাটির চুলায় কাঠ দিয়ে আগুন তৈরী করেছে। সবাই চুলার উপর হাত দিয়ে বসে আছি। একটু তাপ নিচ্ছি শীত থেকে বাচার জন্য। একটু পর মিঠাই গরম করে চারপাশে মিষ্টি মিঠাইয়ের গন্ধ ছড়িয়ে পরেছে।

দাদি ভাপা পিঠা বানিয়ে রাখছে পাতিলে। গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। আমরা পিচ্চিরা আর পাতিল ভরতে দিচ্ছি না। পিঠে হবার সাথে সাথেই কে কার আগে নিতে পারে তার প্রতিযোগিতা হয়ে যাচ্ছে :P
কি যে মজা! গরম গরম পিঠে খেতে খেতে শীতের কষ্ট আর মনেই থাকে না।

[কেউ ভাববেন না এটা এখন হচ্ছে..... :( আমি আসলে সেই পিচ্চিবেলার শীত কালের দিন গুলোর ক...থা মনে করছিলাম]

বছরে দুই তিন বার গ্রামে যাওয়া হবেই। কিন্তু শীতে অবশ্যই যাওয়া হয়। কোন বছরের শীতে গ্রামে যাওয়া হবে না এটা হতোই না। আমি পাগল ছিলাম শীতে গ্রামে যাওয়া নিয়ে শুধুই এই পিঠের লোভে :P
আর কত রকমের পিঠা যে খেতাম! চিতই পিঠা, দুধ চিতই, পুলি পিঠা, সেমাই পিঠা, পাটি সাপটা, ইয়াম্মি :)

গ্রামের একটা মজার ব্যাপার হচ্ছে ভোর পাঁচটা ছয়টার পর আর কিছুতেই ঘুমানো যায় না। ঘুম কিভাবে জানি ভেঙ্গে যায়। দাদীর উঠান ঝাড়ু দেবার শব্দ। মুরগি খাবার কাছে আর কক কক কক করে যাচ্ছে। মোরগ ডাকছে। রুমের সাথে লাগানো গাছে কত রকম পাখি বসে কিচির মিচির গান গেয়ে যাচ্ছে! দাদি বলে যায় পিঠা খাবি না? এর পরে কি আর ঘুমিয়ে থাকা যায়? :)
আমি আর ভাই বোনরা এই শীতের মাঝেও চুলার পারে আগুন পোহাতে বসে যেতাম, আর দাদীর পিঠা বানানো দেখতাম। প্রথম পিঠা টা কখনই ঝাঁকায় পরত না। ভাগ করে সবাইকে দিয়ে দিতেন দাদি। গরম গরম আর মিষ্টি মিঠাইয়ের গন্ধ আর তার সাথে পিঠা খাওয়া! এত ভালো লাগত! :)

আমি খেয়াল করেছি পিঠা এই ভোরে চুলার পাশ থেকে খেতেই সব থেকে মজা লাগে। এখনও দাদি পিঠা বানিয়ে পাঠিয়ে দেয়। সেই পিঠা ধরেও দেখি না। ভালোই লাগে না। ঠান্ডা জমে যাওয়া পিঠে দেখলেই খাবার ইচ্ছে চলে যায়। :(

আসলে কদিন ধরে খুবই পিঠা খেতে ইচ্ছে করছে। :( তাই পুরনো কথা মনে করছি :(

ছবিঃ মনির-উজ-জামান, অনেক ধন্যবাদ ভাইয়া অনুমতি দেয়ার জন্য :)
Click This Link
[অনুমতি পেয়েছি :) ]
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৫
১০৩টি মন্তব্য ৮৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×