ভাললাগার খেয়াঘাটে,
বসে রয় সে একাকী ।
উদাসী মন নিয়ে যায় তারে ,
পাল তোলা নৌকার যৌবন অমৃতে।
ভালবাসার শুকনো পাতা,
ঝরে পড়ে যায় দক্ষিণা হাওয়ায়।
প্রকৃতির রূপ ধরে,সে যদি আসে,
সেই ভাবনায় খুঁজে বেড়ায় সে,
মেঘলা আকাশের বৃষ্টি।
কোকিলের বিমূর্ত গানে,
ঢেউয়ের ছলাৎ ছলাৎ স্রোতে,
অশ্রুভেজা দুটি চোখে,
তাকিয়ে রয় সে দূর পানে,
যদি সে আসে।
ওপারের কোলাহল প্রান্তর ,
ভাবুক মনে দেয় যে বাধা,
বসে রয় সে অপার ভালবাসায়
অপেক্ষার ঘূণপোকা মাড়িয়ে।
সন্ধ্যার আকাশ আধঁার ঘনিয়ে,
ঢেকে দেয় তাহার প্রকৃতির ঔজ্জ্বল্য,
তবুও খুঁজে বেড়ায় সে ক্লান্ত আখিঁতে,
যদি সে আসে।
বৃষ্টির ফোঁটায় ভিজে একাকার ,
তবুও গভীর উৎসাহে,
বসে রয় সে ক্লান্ত দেহে,
যদি সে আসে।
বুকের মাঝের গভীর ক্ষত,
ভালবাসার চারাগাছে দেয় যে হানা
একটুকরো ভালবাসা পেতে
তাকিয়ে রয় সে দূরের নক্ষএ পানে
যদি সে আসে।
ভোরের আলোয় দেখা যায়,
খেয়াঘাটের তরে পড়ে রয়েেছ,
মেয়েিটর জীর্ণ,নিস্তেজ দেহ
নক্ষএ এর ওই অচেনা তারায়,
হারিয়েছে যে নিজেকে ভালবাসার তরে,
তবুও তাকিয়ে রয় সে খেয়াদীঘিতে,
যদি সে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


