তবুও অনেক মানুষের ভিতরে আমি একা হয়ে যাই
০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একাকিত্বকে জোর করেই দুরে ঠেলে দেয়া শিখেছি। যখন মনে হয় এইতো ধেয়ে আসছে একাকিত্ব আমার দিকে, আমি তার ঠিক বিপরীতে আরেকটা আড়াল গড়ে তুলি নিজের মাঝে। অনেকটা একাকিত্বের সাথে নিরন্তর খেলে যাওয়ার মতো। যখন সকালের রোদকে আছড়ে পড়তে দেখি জানালার পর্দায়, মধ্যদুপুরে টেলিগ্রাফ লাইনে বসে থাকতে দেখি নিঃসঙ্গ পাখিকে, পড়ন্ত সূর্যের ফাকে যখন বিষন্ন সন্ধ্যা দেখি কিংবা কোন নিশ্চুপ মধ্যরাতে ঘর থেকে বের হয়ে আকাশটা দেখি তখন একাকিত্ব আমাকে জড়িয়ে ধরতে চায়। আমি তার ঠিক পরমূহুর্তেই পালিয়ে যাওয়ার বাহানা খুঁজি।
একাকিত্ব এখন আর খুব সহজে ধরতে পারে না আমায়। চারপাশের অনেক বাস্তবতা দেখে শিখে গেছি অনেক কিছু। অনুভূতিগুলো থমকে দেয়া শিখেছি, কষ্টগুলো কতোটা বর্ণীল জেনেছি। সব অনুভব করে আমি অনেকদুর হাটতে শিখেছি। এতোই সহজ কি একাকিত্বের পক্ষে, আমাকে একা করে দেওয়া!
তবুও অনেক মানুষের ভিতরে আমি একা হয়ে যাই।
(অনেকদিন পরে ব্লগে আসলাম। শেষ গত এপ্রিল মাসে লিখেছিলাম। ব্লগে কিছু একটা লিখতে বসে এলোমেলো কথাগুলো লিখে ফেললাম।)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন