আরেকটি শোক পালনের জন্য তৈরি হোন : রাবিতে ছাত্রলীগ কর্মীকে এবার দোতলা থেকে নিক্ষেপ
১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহী, ১৫ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ইফতারির টোকেন নিয়ে বিরোধের জের ধরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দিল সভাপতি গ্রুপের কর্মীরা। মুমুর্ষু অবস্থায় ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাবির এসএম (শাহমখদুম) হলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম নাসিমুল হক নাসিম(২২)। সে ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ নিয়ে হলে উত্তেজনা দেখা দিয়েছে।
সহপাঠিরা জানায়, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান শেষে ইফতারির টোকেন নিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবীর জয় (পলাতক) ও মাজেদুল ইসলাম অপু (জেলহাজতে) গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ওই টোকেন কিভাবে বিতরণ করা হবে এ নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে সভাপতি গ্রুপের জাহিদ, মশিউর ও জহুরুল মিলে সম্পাদক গ্রুপের নাসিমকে দোতলা থেকে নিচে নিক্ষেপ করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।
আশঙ্কা কেটে গেলেই শোক শুরু হবার সম্ভাবনা রয়েছে। সুতরাং শোক পালনে তৈরি থাকুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন