বারাক ওবামা আত্নপক্ষ সমর্থন করে বলেন, আমি শুধু সঠিক ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট মন্তব্য করেছি।
শুক্রবার গ্রাউন্ড জিরোর নিকটে মসজিদ নির্মাণের প্রস্তাব সমর্থন করায় ২০০১ সালের ৯ সেপ্টেম্বরে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও পেন্টাগন হামলায় নিহতদের পরিবার ও প্রভাবশালী রিপাবলিকানদের পক্ষ থেকে ওবামা তীব্র সমালোচনার মুখে পড়েন।
পরে তিনি বিষয়টি খোলাসা করতে গিয়ে বলেন, গ্রাউন্ড জিরো একটি পবিত্র স্থান। যেখানে ৩ হাজার আমেরিকান ক্যাথলিক, প্রোটেস্ট্যানট, ইহুদি এবং মুসলিম ৯/১১ হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। কিন্তু একজন সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি অন্যান্যদের মতো আমেরিকাতে মুসলিমদেরও অধিকার আছে তাদের ধর্ম পালনের। একই ভাবে স্থানীয় আইন অনুযায়ী ম্যানহাটনের নিম্নাঞ্চলে কারো ব্যক্তিগত সম্পত্তিতে কমিউনিটি সেন্টার বা উপাসনালয় নির্মাণের অধিকারও আছে।
শুক্রবার বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, কেউ যদি আমেরিকার কোন স্থানে গির্জা, সিনাগগ বা হিন্দু মন্দির তৈরি করতে চায় তাহলে আপনি নিশ্চয় আপত্তি করবেন না। সুতরাং সরকারের এমন কোন অধিকার নেই যে, সে আইন মান্যকারী কোন আমেরিকানের ধর্ম বিশ্বাসকে অস্বীকার করবে।
উল্লেখ্য, শুক্রবার রমজান উপলক্ষ্যে হোয়াইট হাউজে আয়োজিত ডিনারে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তৃতায় গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পক্ষে তার নীতিগত অবস্থানের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকি প্রস্তাবিত মসজিদের ইমামকে মধ্যপ্রাচ্য সফর করানোর সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।
(শীর্ষ নিউজ ডটকম/জেএ/এসএম/ ১২:১০ ঘ.)
ঢাকা, ১৬ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক): ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে প্রস্তাবিত মুসলিম কমিউনিটি সেন্টার ও মসজিদ নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসলেন বারাক ওবামা। শুক্রবার থেকে ব্যাপক বিতর্কের মুখে সোমবার তিনি তার অবস্থান পাল্টালেন। তিনি জোর দিয়ে বলেন, মসজিদ নির্মাণের অধিকার আছে এমন বক্তব্যের মানে এই নয় যে তিনি প্রকল্পটি অনুমোদন করেছেন। আর সেখানে মসজিদ নির্মাণ কতটা যুক্তিযুক্ত সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে চান না বলে পলিটিকো সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানায়।
বারাক ওবামা আত্নপক্ষ সমর্থন করে বলেন, আমি শুধু সঠিক ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট মন্তব্য করেছি।
শুক্রবার গ্রাউন্ড জিরোর নিকটে মসজিদ নির্মাণের প্রস্তাব সমর্থন করায় ২০০১ সালের ৯ সেপ্টেম্বরে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ও পেন্টাগন হামলায় নিহতদের পরিবার ও প্রভাবশালী রিপাবলিকানদের পক্ষ থেকে ওবামা তীব্র সমালোচনার মুখে পড়েন।
পরে তিনি বিষয়টি খোলাসা করতে গিয়ে বলেন, গ্রাউন্ড জিরো একটি পবিত্র স্থান। যেখানে ৩ হাজার আমেরিকান ক্যাথলিক, প্রোটেস্ট্যানট, ইহুদি এবং মুসলিম ৯/১১ হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। কিন্তু একজন সাধারণ নাগরিক ও প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি অন্যান্যদের মতো আমেরিকাতে মুসলিমদেরও অধিকার আছে তাদের ধর্ম পালনের। একই ভাবে স্থানীয় আইন অনুযায়ী ম্যানহাটনের নিম্নাঞ্চলে কারো ব্যক্তিগত সম্পত্তিতে কমিউনিটি সেন্টার বা উপাসনালয় নির্মাণের অধিকারও আছে।
শুক্রবার বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, কেউ যদি আমেরিকার কোন স্থানে গির্জা, সিনাগগ বা হিন্দু মন্দির তৈরি করতে চায় তাহলে আপনি নিশ্চয় আপত্তি করবেন না। সুতরাং সরকারের এমন কোন অধিকার নেই যে, সে আইন মান্যকারী কোন আমেরিকানের ধর্ম বিশ্বাসকে অস্বীকার করবে।
উল্লেখ্য, শুক্রবার রমজান উপলক্ষ্যে হোয়াইট হাউজে আয়োজিত ডিনারে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তৃতায় গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের পক্ষে তার নীতিগত অবস্থানের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।