প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নিকুঞ্জ আবাসিক এলাকা-২এর ১৮ নম্বর সড়কের ১২ নম্বর বাসার তরুণী শাকিরা ইসলাম মিতু ইভটিজিংয়ের শিকার হয়। ফ্লেক্সিলোড করতে সে স্থানীয় একটি মোবাইলের দোকানে আসলে স্থানীয় বখাটে রাজন তাকে উত্যক্ত করে। মেয়েটি এ ঘটনা তার মামা নাসিরকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় বখাটে যুবক রাজনের সাথে তার কথা কাটাকাটি হয়।
পরে নাসির পুলিশের সহযোগিতা চেয়ে স্থানীয় থানায় ফোন করলে খিলখেত থানার এসআই হাবিবুল ইসলাম সাদা পোশাকে একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে যান এবং রাজনকে গ্রেফতার করেন। এসময় রাজনের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাজনকে ছিনিয়ে নেয়। বখাটেরা এসআই হাবিবুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার পিস্তলটিও নিয়ে যায় বখাটেরা।
পুলিশের ওপর এই হামলার খবর পেয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই দীন-ই আলম কয়েকজন পুলিশ নিয়ে সেখানে গেলে বখাটেরা তাদের ওপরও হামলা চালায়। এতে দীন-ই আলম ও তার সঙ্গে থাকা আরো ২ কনস্টেবল আহত হন। বখাটেরা এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
জানা গেছে, উত্যক্তকারী রাজন ছাত্রলীগ কর্মী। দীর্ঘদিন ধরে সেই ওই তরুণীকে উত্যক্ত করে আসছিল।
এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটি দায়ের করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। আরেকটি দায়ের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
ছাত্রলীগের লালসার শিকার এক তরুণী : সংঘর্ষে ৪ পুলিশকে ধোলাই ছাত্রলীগ কর্মীকে নিরাপত্তা দিতে স্বারষ্টা মুন্ত্রী সারা বানুর সফর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।