চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা এনাম গ্রুপের প্রধান এনাম নিহত হয়েছে। রাত পৌনে ৮টার দিকে এনামকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত যুবলীগ নেতা এনামকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে পরে রাত ৮টার দিকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এসআই অসিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজের ঠিকাদারিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা রায়হান কমিশনার গ্রুপের সাথে এনাম গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ রাত সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় অবস্থিত চায়না কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লডি’ অফিসের সামনে প্রতিপক্ষ যুবলীগ সন্ত্রাসীরা এনামের উপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদকে বারবার ফোন করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
(শীর্ষ নিউজ ডটকম/ এসআই/ সস/ ২২.৩০ঘ.)
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


