somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র ওমরা হজ্জ, মদিনা পর্ব (ফটোব্লগ)

১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হজ্জ করার চিন্তাটা মাথায় ছিলো বেশ কিছুদিন ধরেই, কিন্তু কি করে যেনো মাথায় এলো ওমরা হজ্জটা করে আল্লাহর ঘরটা আগে ভালোভাবে চিনে নেই। আমি যখন যেখানে যাওয়ার ব্যাপারে চিন্তা করি সেটা কোননা কোনভাবে বাস্তবায়িত হয়েই যায়। ইতিমধ্যে বড় ছেলের এসএসসি শেষ হয়ে গিয়েছে, একটা মওকা পাওয়া গেলো। স্বস্ত্রীক উড়ে গেলাম সোনার মক্কা-মদিনায়। ওমরা হজ্জ করার আগে পরে যথেষ্ট সময়ও পেয়েছিলাম, আর সেই সুযোগে মক্কা মদিনার কিছু ছবিও তুলেছি, সেটা নিয়ঐ আমার আজকের পোষ্ট.....


(২) মক্কা থেকে মদিনার দূরত্ব ৪২৩ কিলোমিটার। আর প্রায় পুরো পথটাই ধুঁধুঁ মরুভুমি আর কিছু পাথুরে পাহাড়। মরুভূমির মাঝে মাঝে কিছু ঝোপ জাতিয় গাছপালা আর কয়েকটি খেজুরের বাগান ছাড়া কিছুই নজরে পরেনা।


(৩) মদিনা মসজিদের সামনে লম্বা ভাবে দাড়ানো মিনারের মতো দেখতে জিনিসগোলো আসলে ছাতা, রোদ কিংবা বৃষ্টিতে মুসুল্লীদের সুরক্ষা দেয় এই ছাতাগুলো।


(৪) ছাতাগুলো খোলার সময় যেমন দেখায়।


(৫) ছাতাগুলো খোলার পর এমন সুন্দর একটা অবস্থা দেখা যায়।


(৬) মসজিদের ভেতরের একটা অংশ।



(৭) মসজিদের ভেতরে মুসুল্লীদের পান করার জন্য সব সময় জমজমের পানি সংরক্ষিত থাকে।



(৮) খুব ভোরেই পরিচ্ছন্নতা কর্মীরা এমন গাড়ির বহর নিয়ে ছুটোছুটি লাগিয়ে দেয়।



(৯) মসজিদের সামনের অংশ থেকে বড় বড় বিল্ডিংগুলোর জন্য ভালোভাবে ছবি তোলা খুব কষ্টকর।



(১০) খেজুর গাছগুলোতে সবে মাত্র খেজুর ধরা শুরু করছে।


(১১) উহুদ পাহাড়, এই পাহাড়ের উপরই উহুদের যুদ্ধ হয়েছিলো।


(১২) উহুদ পাহাড়টা একেবারেই ছোট, তাই অনায়াসেই এর চুড়ায় বসে এমন পোজ দেওয়া যায়।



(১৩) উহুদ পাহাড়ের উপর দাড়িয়ে তোলা নিচের ছবি।


(১৪) উহুদ পাহাড়ের পাদদেশে চমৎকার ভাবে সাজিয়ে রাখা ফুটপাতের খেজুরের দোকান।


(১৫) কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। গবেষকদের মতে, কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ (সা.) এই মসজিদে জোহর কারো কারো মতে আসর নামাজ আদায় করছিলেন। জেরুজালেম নগরীর বায়তুল মুকাদ্দাস মসজিদমুখি হয়ে নামাজ আদায় করছিলেন তিনি। দুই রাকাত নামাজ শেষ করেছেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল (সা.)-কে মক্কা নগরীর পবিত্র কাবামুখি হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হজরত জিবরাইল (আ.)। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূল (সা.) নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। সাথে সাথে পরিবর্তন করেন তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবিরা। এ ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে ‘মসজিদ আল কিবলাতাইন’ বা দুই কিবলার মসজিদ হিসেবে।


(১৬) এমন জংলী লতাপাতা ও ফুল মদিনাতে সত্যিই দূর্লভ, ামি ওদের খুঁজে পেয়েছিলাম একটা খেজুরের বাগানে, ওখানে সব সময় পানি দেওয়া হয় বলেই ওরা ফুটতে পেরেছিলো।



(১৭) মসজিদে কুবা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরিফে হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এর ভিত্তি স্থাপন করেন। স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন।


(১৮) সন্ধায় যখন আস্তে আস্তে আলোগুলো জ্বলতে থাকে তখন এই মসজিদ এই অন্যরূপ সৌন্দর্য্য ধারণ করে।


(১৯) মক্কা মদিনাতে ফুটপাতের পসারটা আমাদের দেশের মতোই ব্যাপক, আর ওখানে অধিকাং ফুটপাত ব্যবসাই মহিলারা পরিচালনা করে।


(২০) মসজিদে ননবীর এই অংশেই রসুল (সঃ) এর রওজা মোবারক অবস্থিত।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৭
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×