
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

(২) ছেড়াদিয়া দ্বীপ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে যা ছিড়ে গিয়াছে।

(৩) পথের ধারের নাম না জানা ফল। শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।

(৪) আদিবাসি গ্রাম নয়াচরন পাড়া। বান্দরবানের গ হীন পাহাড় থেকে তোলা ছবি।

(৫) কাকরলকে বাজারে পাঠানোর উপযোগী করে তোলা হচ্ছে। শিবপুরের চড়মাধবদী গ্রাম থেকে তোলা ছবি।

(৬) একটা অন্য রকম ভাট শালিক। এই ছবিটা তুলেছি কুষ্টিয়া শহর থেকে।

(৭) মাটির বাড়ি, এই ছবিটা তুলেছি মনোহরদির গোতাশিয়া গ্রাম থেকে।

(৮) পাখির নাম 'কমন সুইফট'। এরা সাধারণত সব সময়ই আকাশে উড়ে বেড়ায়। নিজের বাসা ছাড়া অন্য কোথাও নামে না। পুরান ঢাকার হাসিনা মঞ্জিলে ওদের বাসা থেকে তোলা ছবি। একটা অবাক করা তথ্য হল "কমন সুইফটরা একটানা দশমাস আকাশে উড়তে পারে কোনো বিরতি ছাড়া"।

(৯) নৌকা ভরা শাপলা, বালু নদী থেকে তোলা ছবি।

(১০) দুইপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়া চলে গেছে রাস্তা, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথ এটা।

(১১) ছোট পানা ফুল। নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।

(১২) একটা ছোট্ট নাম না জানা নদী, তার পাড়ে বীজতলা, অন্য পাশে গ্রাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তোলা ছবি।

(১৩) পুনাখা জং ভুটান থেকে তোলা ছবি, পাশে ফুটে রয়েছে নীল পারদ ফুল।

(১৪) বালাপুর জমিদার বাড়ি। নরসিংদীর মাধবদী থেকে তোলা ছবি।

(১৫) কাঞ্চন ফুল। মনোহরদীর রামপুর গ্রাম থেকে তোলা।

(১৬) কদম রসুল দরগা মসজিদ। নারায়গঞ্জের বন্দর থেকে তোলা ছবি।

(১৭) তালগাছ একপায়ে দাঁড়িয়ে, শিকপুরের নৌকাঘাটা গ্রাম থেকে তোলা ছবি।

(১৮) বান্দর, মনোহরদীর রামপুর গ্রাম থেকে তোলা ছবি। এই এলাকায় প্রচুর বানর রয়েছে।

(১৯) প্রাচীন পুরাকীর্তি কোটবাড়ির শালবন বৌদ্ধ বিহার। কুমিল্লা থেকে তোলা ছবি।

(২০) সব শেষে বালুনদীতে আমিও বন্ধু তুহিন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



