69...............
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে মন খারাপ হয়। ভীষণ খারাপ। স্বাভাবিকভাবেই তখন কিছু ভালো লাগে না। চুপচাপ বসে থাকতে ভাল লাগে। এলোমেলো হাঁটাহাঁটি করতেও ভাল লাগে। কখনো কখনো অযথাই চিৎকার করতে ইচ্ছে করে। আবার সব ছেঁড়েছুঁড়ে সভ্য সমাজকে গুডবাই জানাতেও ইচ্ছে হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনটাই করা হয়ে ওঠে না। জীবন যেভাবে চলার সেভাবেই চলতে থাকে। খারাপ মন একসময় আবার ভাল হয়, আবার খারাপ হয়। আবার ভাল, আবার খারাপ...এভাবেই এ ভোঁতা মনের হেঁটে হেঁটে পথ চলা। মনকে ভোঁতা বলছি কেন জানেন? অবশ্যই জানেন। মানেন। কিন্তু প্রকাশ করতে চান না। কেননা আমাদের ভোঁতা মনে ভয় যেন চিরস্থায়ি জমিদারি চালু করেছে। কি বলতে কি বলে ফেলি? কার না কার আতে ঘা লাগে? থাক বাবা! ঝামেলা! বোবার কোন শত্রু নেই। দুজন শিক্ষক খুন হয়েছেন। বিচার নেই। লঞ্চ ডুবে হাজার মানুষের সলিল সমাধি হচ্ছে। বিচার নেই। গার্মেন্টস কর্মীরা পুড়ে কয়লা হচ্ছে। বিচার নেই। আমাদের জাতীয় সম্পদ তেল-গ্যাস নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিদেশি শক্তি নিয়ে গেল বলে! মূল্যহীন যেন রাষ্ট্রীয় পুরস্কারগুলো। কেজি দরে বিক্রি করে দেয়ার মতই যেন বিলিয়ে দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধার রিকশা যেন চাপা দিয়ে যায় রাজাকার মন্ত্রীর পাজেরো। মন খারাপ হয়ে যায়। হঠাৎ বাংলাদেশ, ক্রিকেটে কোন এক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। আনন্দে নেচে উঠি। মন ভাল হয়ে যায়। আবার স্বপ্ন দেখতে শুরু করি...।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন