somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

এবার 'বোধ' আসছে চ্যানেল নাইনে...

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হুট করেই শর্ট ফিল্মটি তৈরি। আমার প্রথম কাজ। শর্টফিল্মের 'শ'-ও জানি না বলে বুকভরতি শংকা আর দ্বিধা। কি বানাতে কি বানিয়ে ফেলি! তারপরও ভাবলাম, শখের তোলা আশি টাকা। একটা শখ যখন করেছি, সাধ্যের মধ্যে থাকলে দোষ কি?

সেই সাধ্য কে ত্বরান্বিত করতে এগিয়ে এলো আমার বুকের ভেতরে অহর্নিশ ভালোবাসায় লুটোপুটি খাওয়া কিছু পিচ্চি পাচ্চা ভাই বেরাদার। নেয়ামুল ফোন দিয়ে বলল, 'এই হইলো আইডিয়া, চলেন সামনে শুক্কুরবার কাজ শুরু করি। টেকা পয়সা যা লাগে, আমি দিমু.।'

আমি কিছু বলি না। পাগলটার কথা শুনে হাসি। আসলেই পাগল। ওর মতো পাগল যদি সবাই হতাম! কথা নেই বার্তা নেই, রাত বিরেতে উদ্ভট সব আইডিয়া নিয়া ফোন, 'ভাইয়া, চলেন শুরু করি'।

আমি হাসি। আর ভাবি।

এবার অবশ্য নেয়ামুল জোর করেই আমার ভাবনা বন্ধ করে মাঠে নামায়। কোন এক অদ্ভুত কারণে ওর বিশ্বাস, পারলে আমি-ই পারবো। সমস্যা হচ্ছে, সেই বিশ্বাস আমার নেই। কিংবা থাকলেও নানান আশংকায় জর্জরিত আমি সেই ভাবনা বিশেষ একটা পাত্তা দিতে চাই না।

নেয়ামুল সেইদিনই ট্রাইপড কিনে ফেলে। কিন্তু ক্যামেরা? ক্যামেরা কই পাবো? অনিরুদ্ধ সব কাজ টাজ ফেলে রেখে তার নতুন কেনা জানের টুকরা ক্যানন ফাইভ ডি মার্ক টু নিয়ে ছুটে আসে। যাক বাবা, বড় ঝামেলাটা তাহলে মিটেই গেল!

আমি এর ফাকে গল্পটা পুরো করি। চিত্রনাট্য সাজাই। কল্পনার সিনেমাটোগ্রাফিতে ফ্রেমিং ভাবি। অথচ, ভেতর ভেতর তুমুল শংকা। আসল সমস্যা, অভিনয় করবে কে? আমার তো ৭-৮ বছরের এক ছেলে চাই, আর ২-৩ বছরের এক পিচ্চি মেয়ে। কই পাই?

বাসার পাশে হাঁটতে বেরুলেই চোখ শুধু আঁতিপাঁতি করে আশেপাশের বাচ্চাদের মুখের ওপর ঘোরে, চোখের ওপর ঘোরে। ইশ! যদি মনের মতো একটা বাচ্চা পেয়ে যাই! এবং পেয়েই গেলাম। মুন্না! পাশের বস্তিতে থাকে। ওকে নিয়ে ওর বাসায় গেলাম। কথা বলতেই ওর বাবা মাও রাজী। আর কি!! শুরু হয়ে গেলো 'বোধ' নামের আমার প্রথম শর্ট ফিল্মের শুটিং।

এবং একদিনের মধ্যে আমরা শুটিং শেষ করে ফেললাম। আমি রীতিমত মুগ্ধ এবং ক্লান্ত আমাদের কর্মক্ষমতা দেখে। প্রান্ত নামের কলেজ পড়ুয়া ছেলেটিও হাড়ভাঙা খাটুনি খেটেছে আমাদের সাথে। কিন্তু সার্বিক কাজ নিয়ে আমি ভয়াবহরকম হতাশ। যা চেয়েছি, তার কাছাকাছিও যেতে পারি নি। কিছু কিছু বিষয়ে এতো আনাড়ি ভুল করেছি যে রীতিমত কান্না পেয়ে যায়। কিন্তু এখন এডিটিং? এডিটিং কিভাবে হবে? আমাদেরতো প্রফেশনাল এডিটিং করানোর টাকা নেই। তাহলে?

ফাহিম আর সৌরভ ছুটে এলো, সাথে ওদের এক বন্ধু আবির। সে বনানী থেকে মোহাম্মদপুরের আমার বাসায় মাথায় করে নিয়ে এলো বিশাল মনিটর আর হাইডেফিনিশন পিসি। শুরু হোল রাত দিন জেগে এডিটিং। আমরা কেউই প্রায় কিছুই জানি না। ফলে একে ওকে ফোন করে, নেট ঘেঁটে যতক্ষণে আমরা এডিটিংএ এক পা আগাই, ততক্ষণে হয়তো প্রফেশনাল কেউ হলে পুরো কাজই শেষ করে ফেলত। শেষ অবধি কাজ শেষ হয়।

দেখে-টেখে মনে হয়, নাহ! খুব খারাপ কিছুতো হয় নি!! মোটামুটি চলে। চলে নাকি? দ্বিধারা যায় না। আমি শংকিত থাকি, এটা অনলাইনে দিব? নাকি দিব না? আমার ফেসবুক অবশ্য তখন ডিএকটিভ। কিন্তু কি দিব? কিছু কি আসলেই হয়েছে?

নেয়ামুল হুট করে একদিন ফোন দিয়ে বলে, 'ভাইয়া, আরিফ (ফেসবুকে তুমুল জনপ্রিয় আরিফ আর হোসাইন) ভাই শর্টফিল্মটা তার প্রফাইল থেকে পোস্ট করছে, শিরোনাম, When all noise is gone! এরপর আরিফ ভাই লিখেছেন, কিছু ভিডিওতে ভয়েস ওভার না থাকাই ভালো, এতে ভেতরের ভয়েসটা শোনা যায় না। উল্লেখ্য, এটি একটি ৫ মিনিত ৪২ সেকেন্ডের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এরপরেরটুকু ইতিহাস। বোধ নিমিষেই ছড়িয়ে পড়ে ফেসবুকের এপ্রান্ত থেকে অপ্রান্ত। জলোচ্ছ্বাসের মত। অজস্র পেজ, গ্রুপ, পার্সোনাল প্রোফাইল থেকে হাজার হাজার বার নামে বেনামে শেয়ার হতে থাকে বোধ। আমি হতভম্ব হয়ে যাই। ফেসবুকেই প্রায় ৫০ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে বোধ। ইউটিউবে শতাধিক মানুষ নামে বেনামে পোস্ট করেছেন এই শর্টফিল্মটি। মানুষের গ্রহণযোগ্যতায় আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে ভাবছি, আসলেই কি কিছু হয়েছে?

আসলেই কিছু হয়েছে কি না জানি না। তবে এটুকু জানি, বোধ ছুঁয়ে গেছে অজস্র মানুষের হৃদয়, কাঁদিয়েছে, হয়তো ছুঁয়ে গেছে তাঁদের একান্ত অনুভূতি- বোধ।



সেই বোধ আগামী শুক্রবার (২২.১১.২০১৩), রাত ৮ টা ২০ মিনিটে এবং সেদিনই রাত ১২ টা ২৫ মিনিটে আসছে চ্যানেল নাইনে। সাথে বোধ নিয়ে কথা বলতে থাকছি আমিও। থাকছে বোধের প্রযোজক নেয়ামুল ও পিচ্চি অভিনেতা মুন্না। বোধ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিতে থাকছেন কিংবদন্তী সিনেমাটোগ্রাফার ও আলোকচিত্রী আনোয়ার হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসি।

সামু ব্লগের সকল সহ ব্লগারদের ওই দিন চ্যানেল নাইনের ফিল্ম টকিজ প্রোগ্রামটি দেখতে টেলিভিশনের সামনে আমন্ত্রণ...
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×