somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

কালো মেয়ে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- মেয়েটার কি নাম?
- ফালানী
- ফালানী কেন?
- আর কইও না, কালার ঠেলায় চেহারা দেহন যায় না। অর বাপে চাইছিল মাইয়াডারে ফালাই দিতে, হেই থেইকা নাম হইছে ফালানী।

- মেয়েটার নাম কি?
- কালানী
- কালানী কেন?
- দেইখ্যা বোঝো না? পাতিলের তলার লেহান গাঁয়ের রং। নাম কালানী হইব না তয় ধলানী হইব?

আমরা সত্যি সত্যিই মেয়েটার নাম জানতাম না। কি নাম তার? জোহরা? ফাতেমা? আয়শা? রাবু? রেনু? মিতু? সুমি? বা অন্য কিছু? কি নাম তার? কুচকুচে কালো মেয়েটার?
মেয়েটার নাম জানলাম, আরও পরে। বছর পাঁচেক বাদে। মেয়েটা কেবল ফ্রক ধরেছে। কামিজে কখনও সখনও ওড়নাও। সেটা আমাদের আড়চোখে তাকানোর বয়স। ছেলে ছোকরাদের। একদিন আমাদের সেই আড়চোখ হঠাৎ চমকে ওঠে, 'আরে! কালানী না!! হ্যা, কালানী ই তো!
আমাদের কেউ একজন বলল, 'ওই দেখ, কালানী যায়'।
কেউ একজন বলল, 'ধুর ব্যাটা, তাকিয়ে দেখ, ও আর আগের মত অত কালো নেই। একটু কেমন শ্যামবর্ণ হয়েছে।'
কেউ একজন বলল, 'যা-ই বলিস, ওর চেহারায় কিন্তু একটা মায়া আছে, খেয়াল করে দেখ'।
কেউ বলল, আরে ব্যাটা, এই বয়সে সবাই সুন্দর হয়। মেয়েদের এইটা বাড়ন্ত বয়স। সব মেয়েরেই সুন্দর লাগে।
আমিও বলি, ও-ও বলে। সেও বলে। তারাও বলে।
শব্দ করে বলে, কানাকানি করে বলে, ফিস্ফিসিয়ে বলে। সবাই বলে...
ফালানী কিংবা কালানীর সত্যিকারের নামটাও জানা হয়। জোহরা? ফাতেমা? আয়শা? রাবু? রেনু? মিতু বা সুমি? কিছু একটা। জানা হয়। দু-চার খানা নীল খামের উড়ো চিঠিও আসে, 'ভালোবাসি কাজল মেয়ে, জীবন দেব ধেয়ে...'
মেয়েটা সে চিঠি খোলে না। তাকায়ও না চেয়ে। সে তার নিজের কালো রঙ দেখে। বাড়ন্ত শরীর দেখে। আর দেখে বইয়ের পাতা। দাঁতে দাঁত চাপে, চোয়াল শক্ত হয়। বুকের ভেতর প্রতিজ্ঞা।
তারপর সময় গেল কত! কত সময়। কি এক শপথ চেপে পড়াশোনার পাঠ চোকায় মেয়ে। একটা চাকুরিও হয়। বাবা দেখে, তার ফেলে দিতে চাওয়া মেয়েটা, সেই ফালানী, বাবার ছিঁড়ে যাওয়া ছাতাটা ফেলে দেয় দূরে, একটা ঝকঝকে নতুন ছাতা, একজোড়া নতুন জুতো। সেই মেয়ে, ফালানী!
মা দেখে, তার সেই কালো মেয়ে কালানী, মায়ের শরীরে মলিন কাপড়ে জড়ায় পাট ভাঙা শাড়ী, জুতো, একটা পানের বাটাও। সেই মেয়ে, কালানী!

এবার? বিয়ে?
বয়স হয়েছে। বাড়ন্ত সেই ছিপছিপে শরীর আরও বেড়েছে, মেদ জমেছে, হঠাৎ কালো থেকে শ্যমাবরন সেই 'ভালোবাসি কাজল মেয়ে, জীবন দেব ধেয়ে...' আবার কালো হয়েছে। একটু বেশীই কি! আগের চেয়েও বেশী! বয়সরে বাবা, সকলই বয়স!! বয়স কি আর থাইমা থাকে! বয়স হয়েছে মেয়ের। কে বিয়ে করবে? কে?

আমাদের সেই ছেলে ছোকরাদের এখন বাছ-বিচারের বয়স। পুরুষ হবার বয়স। আমাদের আড় চোখ এখন আর চমকে ওঠে না। বাছ বিচার করে, কোমরের মাপ, গায়ের রং। ফালানী কিংবা কালানীর নাম যেন কি? কি নাম আবার, ফালানী...
- না না, ওর নাম ছিল কালানী...
- আর কিছু কি ছিল? কিছু একটা ছিল...
- কি জানি!
আমাদের মনে পড়ে না আর। কি দরকার! ওতো কালানী বা ফালানীই। সবাই ও কে চেনে।

মেয়েটা আবার দাঁতে দাঁত চাপে। চোয়াল শক্ত হয়। বুকের ভেতর প্রতিজ্ঞা, 'কাউকে কাউকে একা চলতেই হয়'। কিন্তু একা মেয়ে, বাসা ভাড়া? না না না, এ হবে না। তোমার স্বামী কই?
- কি আপা, এখন অন্তত বিয়ে টিয়ে করেন, আর কত?
- কিরে মা, তোর বয়স তো কম হইল না, বিয়া শাদি কর।
- আর কতদিন? মাইয়া মাইনসের স্বোয়ামী না থাকলে কি পরিচয়?
- ভোটার হবেন? স্বামীর নাম? কি, এখনও বিয়ে করেন নি? কোন সমস্যা আপা? কাহিনী কি?
- এই, চলেন না, অফিসতো বন্ধ, দুইদিনের জন্য কক্সবাজার ঘুরে আসি... যাবেন না কি!
- বিয়া হয় না? ক্যামতে হইব, চরিত্রের দোষ!
- তোমার মাইয়াডার বিয়া শাদির ব্যবস্থা কর। মাসে মাসে ঢাকারতন টাকা পাঠাইলেই হইব। যেই টাকা খাইতাছ, সেইডা হালাল, না হারাম ভাবছ কুনুদিন?

মেয়েটা রাস্তায় হাটে, একা, তার আজকাল মেঘ হয়ে যেতে ইচ্ছে হয়। কাজল কালো মেঘ। তারপর বৃষ্টি হয়ে ঝড়ে পড়তে ইচ্ছে হয়... খুব...খুব...
কিন্তু মেয়েটা কেবল মেঘ হয়েই থাকে, বৃষ্টি না।
----------------------------------------------------
কালো মেয়ে/ সাদাত হোসাইন
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×