১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৪
সামু ব্লগে আমার চতুর্থ পোষ্ট। নতুন তায় প্রথম পাতায় আসার সুযোগ নেই। এভাবে সবারই প্রথম দিককার পোষ্টগুলো নিরবে পড়ে থাকে কমেন্ট ছাড়া। ভাবলাম আবার প্রকাশ করি সেইসব অপঠিত লেখা।

তুমি নও
তোমার পোষাকটাই আমাকে এলোমেলো করে দিল।
আমি নগ্নতা ভেবেছিলাম তুমি বোঝালে সভ্যতা
তুমি যখন হেঁটে আসছিলে সেকি করতালি সবার
তারপর হেলেদোলে কোমর ঢুলে তুমি চলে গেলে।
ওটা ছিল সুন্দরী প্রতিযোগিতা, নিস্তেজ পুরুষগুলো
মার্কস দিতেদিতে তোমাকে প্রথম বানিয়ে ছাড়ল
তারপর গভীর রাতে ক্লান্ত শরীরে তোমার বাড়ি ফেরা।
আমি বুঝালাম ধর্ম, পরিবার, সমাজ, সংসার
তুমি বুঝলে সকল আয়োজন শেকল দিয়ে বাঁধবার
তারপর ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে গেল
অন্য একটা গ্রহে, যেখানে দিন রাত্রির নিয়ন্ত্রণ ওরাই করে।
আমিও বোঝাতে পারিনি, তুমিও বুঝতে চাওনি আর
তোমার অধিকার আর স্বাধীনতার ধোঁয়া তুলে
পণ্য বানিয়ে ছেড়েছিল তোমাকে, তুমি একটুও বুঝেলেনা
অবাধ বাণিজ্যে মুক্তবাজার অর্থনীতির হিসেব নিকেশে
নারী কিভাবে পণ্য হয়ে যায়, তোমার ব্যাডরুমে ঢুকে গেছে
ওদের ক্যামরা, সবার মুখেমুখে তোমার পরিচিতি
যুব সমাজের মোবাইল স্কৃণে তোমার লাস্যময়ী ছবি
দেয়ালে দেয়ালে তোমার খোলামেলা পোষ্টার দেখে
প্রৌড়রাও হয়তো কিঞ্চিৎ সুড়সুড়ি অনুভব করে।
তুমি ভেবে নিয়েছিলে এটাইতো জীবন সত্য
দুই দিনের দুনিয়া শুধু ভোগ আর বিলাসের।
শুনেছি ইদানিং তোমার মেহাভংগ হতে শুরু করেছে
প্রতিযোগিতায় তোমার ক্রমিক ক্রমশ তলানির দিকে
শেষ চেষ্টা করেও ফাউন্ডেশান ধরে রাখতে পারছেনা
তোমার মুখের ভাজ, তোমার চৌহদ্দির সীমানায় যারা
ঘুরপাক খেতো একটু সংগ পাবে বলে, তারাও নাকি
ইদানিং মুখ ফিরিয়ে নিয়েছে, এমন করে তাকায় আর
মুচকি হাসে, খুব অসহ্য মনে হয় তোমার কাছে।
তারপর তুমি যখন ফিরে আসতে চাইলে সুস্থ্য গ্রহে
কেউ আর বিশ্বাস করতে চাইলনা তোমাকে
সবই তোমার ভ্রম বলে উড়িয়ে দিল সবাই।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



