somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বাকপ্রবাস

আমার পরিসংখ্যান

বাকপ্রবাস
quote icon
সৈয়দ আহমেদ হাবিব
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমরা জানিনা কেমন আছি

লিখেছেন বাকপ্রবাস, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪০


"আমি কেমন আছি জানতে চাইলে না, তুমি কেমন আছো আমিও—
তুমিও হতে চাইলে না জুলিয়েট, আমিও হলাম না রোমিও।

​তুমি সরে গেলে লিফট ধরে, আমি খুঁজছিলাম সিঁড়িটা—
তখনও হয়নি চেনা কিংবা জানা আগ্নেয়গিরিটা।

​তারপর শুরু দহনকাল, হাহাকার আর জলের অভাব—
আমার খুব তেষ্টা পেয়েছিল, তুমি ভেবেছিলে বাজে স্বভাব।

​ইদানীং এসব কথার নাই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

দরখাস্তটা দোলে নিমডালে

লিখেছেন বাকপ্রবাস, ১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের শেষে, শেষ পাতায় তোমার চোখ স্থির,
নিমডালে দোল খায় দরখাস্ত আমার অস্থির।
তোমার বাড়ির দরজা খোলা—
বছরে বারো মাস ষড়ঋতুর আনাগোনা।

সময় কি হবে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

ছেড়ে যেওনা

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:০০

কবিতাটা আগেও পোষ্ট করেছিলাম, এবার এআই দিয়ে এটা দুটো গান বানালাম, একটা বাংলায় একটা উর্দূতে, চাইলে শুনতে পারেন, নিচে লিংক দিলাম
বি.দ্র. বাংলাটাতে কিছু উচ্চারণ কলকাতা মার্কা আছে এবং ভুল আছে, কারেকশান করার সময় হয়নি, আর ফ্রি ভার্ষণ ব্যাবহার করাতে এই আইও একটু কম সহযোগিতা করতে চায়

বাংলা : view this link

উর্দু... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

মিল-অমিল

লিখেছেন বাকপ্রবাস, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:১৫


​কার সাথে কার মিল হয়ে যায়
আমরা কি আর জানি?
ট্রাম্পের সাথে মিলে গেল
দামড়া মহিষখানি।

​চোখের সাথে চোখ মিলে যায়
চুলের সাথে চুল,
রং এ ঢং এ একই কালার
মিল যে হুলুস্থূল।

​এতো মিলের মাঝে তবু
একটা অমিল আছে—
মনের সাথে মন মিলেনি
একলা শালিক গাছে। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না বাপরে বাপ!
অক্সিজেন না থাকার চাপ;
ধাক্কা লাগাই আরেক ধাপ,
মন পেল না ছেলের বাপ।
বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার নাই তো খেয়াল,
মরব কেন লাজে?
আমার কী যে ইচ্ছে করে,
বুঝতে পারি না যে। বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

প্রতিশ্রুতি

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৯

তারেক জিয়া কী দেবেনা ভাবছি বসে তাই
যখন মনে যাহাই আসে সবই দিতে চায়
গাধাকে দিবে আস্ত ঘোড়া
শিয়ালকে দিবে মুরগি জোড়া
ভোটার পাবে ফ্যামিলী কার্ড ঘসলে মজা পাই
দৈত্ত এসে ঘাড়ের কাছে
চক্কর বক্কর বেতাল নাচে
পকেট ঘেটে মিলবে যাহা হাতিয়ে নিবে ভাই
নাই তুলনা নাই, তারেক জিয়ার তুল্য কেহ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

জনতার “হ্যাঁ”, দালালের “না”

লিখেছেন বাকপ্রবাস, ২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১২

যতই বলুন “হ্যাঁ”,
চাঁদাবাজরা শুনবে না;
তাদের প্রিয় “না”—
অভ্যাস তো বদলাবে না।

যতই বোঝান “হ্যাঁ”,
বুঝতে তারা চাইবে না;
অনিয়ম আর দুর্নীতি
ছাড়তে তো রাজি না।

বলছে সবাই “হ্যাঁ”,
তবু তাদের “না”;
লুট-সন্ত্রাস না থাকলে তো
তাদের জীবন চলেনা ।

গণভোটে জনতার “হ্যাঁ”,
মূর্খ জাহেলদের “না”;
দিল্লির ইশারায় মুতে এবার—
জেগে উঠুক পরিবর্তনের “হ্যাঁ”। বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

হাতিকলা

লিখেছেন বাকপ্রবাস, ০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২১


হাতি বলে, “কলা খাবো,”
কলা বলে, “হাতি!”
তা নিয়েই তো দুজনের
লাগল হাতা-হাতি।

বানর এলো শেষে,
বলল মুচকি হেসে—
“কি হলো গো? কিসের মাতামাতি?”

হাতি তোলে শুঁড়,
কলা বলে, “ধুর!”
ভয় করেনা চম্পা কলার নাতি।

পিষে দিলো যেই,
পা হারালো খেই,
হাতি-কলার অবশেষে করুন পরিণতি। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

চিন্তায় যাই মরে

লিখেছেন বাকপ্রবাস, ২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

ভোট দিলে কার্ড পাবো, নাকি
কার্ড পেলে ভোট দেব?
কোনটা আগে, পরে
চিন্তায় যাই মরে।

কার্ড পেলে ঢুকবে টাকা?
নাকি ঘুষ দিলে বলবে “টা-টা”,
কোনটা হতে পারে
চিন্তায় যাই মরে।

অতীত বলে ভোটের খেলা,
ভোট ফুরালে বুঝবা ঠেলা।
বিশ্বাসইবা করবো কেমন করে
চিন্তায় যাই মরে।

নেতা বলে—মার্কা দেখো,
নীতি-আদর্শ তুলে রাখো।
শুনেই কথা মাথায় বাজ পড়ে,
চিন্তায় যাই মরে।

কেন মিছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

I have a plan

লিখেছেন বাকপ্রবাস, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২২

আসেন নেতা পা বাড়ান সামনে এগিয়ে চলেন
প্ল্যান টা কী বলেন।

সামনে আজাদ পেছনে দিল্লি কোন দিকে যাই বলেন
প্ল্যান টা কী বলেন।

যে দিকেই যাই ৩৬ যাবে? সেইটা ক্লিয়ার করেন
প্ল্যান টা কী বলেন।

বিডিআর মেসাকার বিচার হবে হুংকার দিয়ে বলেন
প্ল্যান টা কী বলেন।

হাদির স্বপ্ন বাস্তবায়নে একসাথে লড়ি চলেন
প্ল্যান টা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

ইনকিলাবের বীজ

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪


সদ্য শিশু জন্ম নিয়ে সদ্য খুলেছে আঁখি,
মা বলে, কথা দাও বাছা—হাদি হবে নাকি?
শিশুর মুখে কান্নার রোল, হাদি হবার দায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।

ঘরে ঘরে আজ হাদির বীজ, ইনকিলাবের সুর,
এই দেশ হবে ইনসাফের দেশ—নয় তো বেশি দূর।
হাত নাড়িয়ে কোলের শিশু মাকে দিল সায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

ভেড়ার পালের রাজপথ

লিখেছেন বাকপ্রবাস, ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৪


তারেক জিয়া আসছে বলে নাচো, গাও ফূর্তি কর,
খালেদা জিয়া কেমন আছে—অভাগার দল, বলতে পার?

ঢোলের তালে ভাবছে রুগী উঠিয়ে নাও—হায় খোদা!
কেন তুমি ভেড়ার পালের করতে গেলে দেমাগ জোদা?

শুনছি আবার ভারত নাকি দিচ্ছে তাহার সিকিউরিটি,
বিনিময়ে পলাতক লীগের চুক্তি বহাল—শিউরিটি।

করতে থাকো দেমাগে যা, খেলছে যেমন দুষ্টু খেলা,
দিগন্তরেখায় হাদী-প্রজন্ম—দু’দিন পরে বুঝবি ঠেলা।


বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

চীনা প্রেমিক এর গ্যারান্টি কে দেবে?

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০১

প্রেমের টানে চিনারা সব আসছে দলে দলে
সাত রাজার ধন হাতে পেয়ে যাচ্ছে মন গলে
বাজল বিয়ের ঢোল
চ্যাপ্টার সাথে গোল
হেলেদুলে বউ নিয়ে যাচ্ছে জামাই চলে।
বাঁচাও বাঁচাও মা'রে
ঝিয়ে ডাক পারে
বেইজিংয়ে তার মন বসেনা কিল খাওয়া ফলে।
বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৩৯৮৫২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ