somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সরকার দেশকে ৯৯% ডিজিটাল করে ফেলছেন। শুধু মাঝে মাঝে দেশকে টাল করে ফেলেন। আধুনিক ডিজিটাল সরকার না ??

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ৯টায় ক্লাস থেকে ফিরে টিভি চ্যানেল খুলে চমকে উঠলাম।
নিউজ হেডলাইন: “শ্রীনগরে বিমানবন্দর বিরোধীদের বিক্ষোভে এক পুলিশ নিহত। সাধারণ জনতা-সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ৫০।”
অন্য হেডলাইন -
1. ঘটনার জন্য বিএনপি সরকারের ব্যর্থতাকে দায়ী করছে।
2. সরকারের 3 মন্ত্রী এটি বিরোধীদলের চক্রান্ত বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ24 থেকে ডিটেইল জানলাম।

অন্য একটি ঘটনা মনে পড়ে গেল।
1998। ঢাকা। তৎকালীন পিজি হাসপাতাল।
পিজি হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে পরিনত করা হবে। নাম রাখা হবে “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়” । আন্দোলন শুরু হলো। অনেককে বদলী করা হলো। চাকরী থেকে ছাটাই করা হলো। হাসপাতাল বন্ধ। কিছু সুবিধাবাদী কর্মচারী বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূ্ক্ত হয়ে সরকারী কর্মচারীদের উৎপীড়ন করতে শুরু করলো। অনেক আন্দোলন- আলোচনা- সমালোচনার পরও তৎকালীন সরকার নিজ সিদ্ধান্তে অটল (!!! ???) থেকে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় করে ছাড়লো। বিরোধীদলীয় আখ্যা দিয়ে তাদের কন্ঠরোধ করা হয়।
আজ ২০১১ তে এসেও সরকারের খাতায় নাম লিখানো কর্মচারীরা উৎপীড়নের স্বীকার হচ্ছেন। এমনকি ক্যান্সারে আক্রান্ত একজন কর্মচারীর কেমোথেরাপি চলা অবস্থায় তাকে কুমিল্লায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
হায় ...!!! সরকারি কর্মচারীদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও কর্মচারী শাসন নীতি।

আজ ২০১১। সরকার আড়িয়ল বিলের উপর আন্তর্জাতিক বিমানবন্দর করতে যাচ্ছে। আন্দোলন হচ্ছে। পুলিশ প্রাণ হারাচ্ছে। সরকারের কোন অনুভূতি নেই। তাদের মন্ত্রীসভার ৩ সদস্য বিরোধীদলকে দোষারোপ করে বিবৃতি দিচ্ছেন। তাদের একচিন্তা দেশকে ডিজিটালাইজ করতে হবে। বঙ্গবন্ধু সিটি নির্মাণ করতে হবে। কারো দাবি-দাওয়া, কোন সমীক্ষা, কোন সম্ভাবনা, কোন সমস্যা তারা মানবেন না। আন্দোলন হলে দোষারোপ করবেন- বিরোধীদলের । রক্তের বন্যা বয়ে গেলেও তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। আহা..... এমন শক্ত সরকার ই না আমরা চাই।
সরকারী কর্মচারীর রক্তের বিনিময়ে হলেও তারা তাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবেন। বাংলাদেশে আধূনিক (বিতর্কিত) হলেও বিমানবন্দর নির্মাণ করে দেশকে ডিজিটাল করবেন।

কিন্তু তারা চিন্তা করছেন না, এভাবে দেশকে তারা টাল করছেন। ডিজিটাল নয়।


আমাদের সরকার দেশকে ৯৯% ডিজিটাল করে ফেলছেন। শুধু মাঝে মাঝে দেশকে টাল করে ফেলেন। আধুনিক ডিজিটাল সরকার না ??
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×