somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১টা। হিল্লোলের অপেক্ষা করছে এনি। এখনো বাসায় আসছে না। এনির মনে হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি কোম্পানিতে চাকরি করে ওর স্বামী। একদিনও জলদি ছুটি পায়না বেচারা। চিন্তা করতে করতে ঝিমুনি চলে আসলো এনির।

- এনি! হঠাৎ মেয়েলি কন্ঠে নিজের নাম শুনে চমকে উঠলো এনি। চোখ খুলে কাউকে দেখতে পেল না। সাথে সাথে আবারো কণ্ঠ্যটি ডেকে উঠলো আবারো।
- কে? কে ডাকলো?
- আমি।

চারদিকে খোজার চেষ্টা করলো এনি কিন্তু কাউকে পেল না। ভয়ে হাত- পা ঠাণ্ডা হয়ে গেল ওর। যত দোয়া মনে পড়লো সব আওড়াতে লাগলো।

- ভয় পেওনা। আমার নাম পারুল। তুমি আমাকে দেখতে পারবে না। আমি অশরীরী, যাকে তোমরা বল আত্মা।
- মানে কি! কি হচ্ছে এসব! স্বপ্ন দেখছি না বাস্তব!
- স্বপ্ন না, এটা বাস্তব।
কিছুটা সাহস সঞ্চয় করে এনি উঠে বসলো। আবারো প্রশ্ন করলো সেই অশরীরীকে:
- কে আপনি! কি চান?আমার কাছে কি?
- কিছু চাই না আমি। ভয় পেয়না। আমি তোমার কোন ক্ষতি করবো না।
- আমি কিছুই বুঝতেসি না, কে আপনি?
- আমি তোমার মতই ছিলাম একসময়। একজন সাধারণ মেয়ে।
- এখানে কি করতে আসছেন?
- অনেকদিন হয়ে গেল কারো সাথে কথা বলি না। আজ হঠাৎ খুব ইচ্ছে হচ্ছিলো কারো সাথে কথা বলতে। সামনে তোমার বাসাই ছিল তাই এখানেই আসলাম।
- এভাবে রাত-বিরাতে মানুষকে ভয় দেখাচ্ছেন কেন? কি ক্ষতি করসি আপনার?
- ভয় তো দেখাইনি? শুধু একটু কথা বলতে এসেছিলাম।
- কি কথা বলবো আপনার সাথে। একে তো নিজে কম কথা বলি তার উপর আপনি ভুত। এমনেই ভয় লাগতেসে একটা ভুতের সাথে কথা বলতে।
- তাহলে আমি বলি? তুমি শুনো?
- আচ্ছা। কিন্তু প্লিজ, একটু জলদি শেষ কইরেন!
- ঠিক আছে, আমি চলে যাবো। বেশি সময় নিবোনা। তুমি কিছু শুনতে চাও?
- কিভাবে মারা গেলেন?
- আত্মহত্যা করেছিলাম।
- সেকি! কেন?
- আমাকে ভালবাসার কথা বলে, বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। আমাকে একা ফেলে। কারণ, আমি তার কাছে আর আকর্ষণীয় ছিলাম না। আমি চাইনি এভাবে নিজেকে শেষ করতে। কিন্তু ওর অবহেলা, নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারিনি। দিনের পর দিন অপেক্ষা করেছি যদি ফিরে আসে? কিন্তু ও এলো না। কষ্ট সহ্য করতে পারিনি।
- পাগল নাকি! একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিলেন! একবারও পরিবারের কথা চিন্তা করলেন না! সবকিছুর উপরে আপনি নিজের কথা ভাবলেন না?
- তখন এটাই উত্তম মনে হয়েছিল আমার কাছে। পরিবারের কারো সাহায্য পাইনি ঘুরে দাঁড়ানোর জন্য। সবাই আমার উপর রাগ ছিল। পরিবারের অমতে কাউকে ভালবেসেছিলাম। তারপর সেই মানুষটাই আমাকে ধোকা দিল।
- এত জঘন্য কাজ করলো কিভাবে ছেলেটা? ছিঃ! ঘৃণা হয় মানুষের উপর এসব দেখলে।
- ছিল কেউ একজন। যার জন্য সব কষ্ট হাসিমুখে সহ্য করতাম। যাকে দেখার জন্য প্রতিদিন এখানে ঘুরঘুর করি।
- মানে কি! সেই ছেলে এখানে থাকে?
- হ্যা, এই বাড়িতেই থাকে।
- তাই? তাহলে তো চিনি আমি। কে সেই ব্যক্তি?
- হিল্লোল...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×