তুমি এলে বলে বসে আছি
দরজার অর্শেতে কাছাকাছি
যদিও বা সময় বয়ে চলেছে
তোমারই আশায় রাত ভোর হয়েছে
তবুও আমি পথ চেয়ে আছি
স্মৃতিগুলো জড়িয়ে বসে আছি
নতুনের ভিড়েতে কত স্মৃতি জমেছে
তোমারই প্রতীক্ষায় কত স্বপ্ন ভেঙেছে
তবুও আমি প্রতীক্ষার প্রহর গুনেছি
তোমারই ভালোবাসার রংধনু এঁকেছি
নিঃশব্দ বেদনায় কতদিন কেঁদেছি
ভাবনার জাল বুনে নিজেকে বেধেছি
তবু আমি জেনেছি আছো তুমি
আড়ালেতে লুকিয়ে দেখছো আমায়
বেঁচে থাকার যুদ্ধে প্রতিনিয়ত লড়েছি
নিজেকে অজান্তে কতবার বকেছি
তবুও আমি জানি আসবে তুমি
হাতটি ধরে বলবে আমি আছি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




