যদি অনুমতি দাও
........সাদিয়া আক্তার
যদি অনুমতি দাও, দেখিয়ে দেই মনের ঘরে তোমার সেই ছবি
যার যাদুর মোহে অন্তর ডুবে থাকে প্রতিটি প্রহর দিবানিশি
ছুয়ে দাও যদি এই মনের মাটি তোমার শীতল হাতে
লিখে দিয়েছি প্রতিটি স্বপ্ন তোমার চাওয়ার নামে।
যদি অনুমতি দাও, রেখে দেই তোমাকে মনের ঘরে
তোমার ওই চোখের নেশায় হায়! গুম হয়ে যাবো ক্ষণেই
চোখের সেই বোকা ভাষার টানে
আত্মা হারিয়েছি তোমার না বলা কথার পাণে।
যদি অনুমতি দাও, হারাবো তোমার মাঝে
থমকে যাওয়া পৃথিবী আমার, তোমার শ্বাসের স্পন্দনে
ব্যাকুলতা হৃদয়ে পাহাড় ভাঙে
তোমার সাথেই পূর্ণতার ছবি আকেঁ।
যদি অনুমতি দাও, বসাবো তোমায় চোখের পলকের সিংহাসনে
যেখানে দেখি তোমাকে দেখি আমার অজানা রাজ্যের শহরে
ঘুম নেই তৃষ্ণার্ত চোখের কোণঘেঁষে
জগৎ স্বর্গ তোমার মোহের জালে।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




