করিনি অভিযোগ
........সাদিয়া আক্তার।
করিনি আমি কোন অভিযোগ,
না দিয়েছি কোন দোহাই।
বলবো কি আমি কি পেয়েছি,
পেয়েছি আমি সেই বিশ্বাসের,অপেক্ষার ফল।
যা ছিলো মিথ্যা তা হয়েছে সত্য,
কি করে করি সে অবিচারকে ব্যক্ত।
কে শুনবে আমার সে দুর্ভোগের গল্প,
না আছে সে সহমর্মি অনুভবী সঙ্গ।
এই একাকিত্ব, এই উদাসীনতা,
খালি খালি সেই একলা সকালবেলা।
কোন কষ্টের সাধনার পরিণামে,
পেয়েছি আমি এই স্মৃতির দাগ্ধজ্বালা।
কখনো ভিজে চোখে জেগে থাকা,
কখনো পুরানো সেই সন্ধ্যেয় হারিয়ে যাওয়া।
তবুও দেখাইনি আমি কোন ব্যথা,
মেনে নিয়েছি এটাই আমার জীবনের সারকথা।
রবে আমার এ জগৎ ভাগ্যের লিলামাখা,
বিশ্বাসে পরিনত আমার সে দুঃস্বপ্নগাথা।
ভরসা তবুও তার আশ্রয়ের,
বান্দা আমি যার দরবারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




