somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁদছে সিরিয়া

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করুন আপনার মেয়ে খাদিজা বা তামান্না বা প্রিয়াংকা বা যে কোন নাম, শুয়ে আছে হাসপাতালের বিছানায়। বয়স এখনো দুই হয়নি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

হাসপাতাল ভর্তি রোগী, কিন্তু ডাক্তার ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা পরিবেশটাকে ভারী আর দুর্বিষহ করে তুলেছে। তবুও মনের অজান্তে একটি আশা আপনাকে প্রশান্তি এনে দেয়। একদিন তামান্না ভাল হবে, আবার আপনি তাকে জড়িয়ে ধরবেন, সে তার দুর্বোধ্য ভাষায় বা বু বা বি করে আপনাকে কিছু বলার চেষ্টা করবে, আর আপনি আবেগে আহ্লাদে হেসে তার পেট কচলিয়ে দেবেন।

মেয়েটি আপনার ঘুমোচ্ছে, আপনি তার কপালে চুমু খেয়ে একটু বাইরে গেলেন খাবার কিনতে।

দোকানদারকে পয়সা দিচ্ছেন এমন সময় প্রচন্ড শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। হাসপাতালের দিকে তাকিয়ে দেখলেন ছাদের মাঝামাঝি জায়গা থেকে ধোঁয়া উঠছে আর একটি জঙ্গি বিমান সাই করে আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এক অজানা আশঙ্কায় আপনার বুকটা মোচড় দিয়ে উঠলো, আপনি হাতের খাবার ফেলে ছুটলেন হাসপাতালের দিকে। সদর দরজা থেকে ধোঁয়া আর ধোঁয়া, কিচ্ছু দেখা যায়না, মানুষের ছোটাছুটি আর বাচ্চাদের বুক ফাটানো আর্তনাদ আপনার হৃদয়টাকে থেতলে দিতে চায়। তবুও আপনি সব শক্তি আর সাহস সঞ্চার করে জুয়াইরিয়ার রুমের দিকে এগিয়ে যেতে থাকেন। দরজাটা খোলাই ছিল। পুরো রুমে কংক্রিটের ধোঁয়া, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যত্রতত্র পড়ে আছে ভাংগা দেয়ালের অংশ। ফুটো হয়ে যাওয়া দেয়াল বেয়ে আসা রোদের আলোয় কাকে যেন দেখা যাচ্ছে। একটি মেয়ে ধুলোর পুকুরে মুখ ডুবিয়ে শুয়ে আছে, যেমন করে থাকত আপনার মাহযাবিন যখন সে অভিমান করত। গায়ে তার ন্যাপি ছাড়া আর কিছুই নেই, নীরব নিথর দেহটি দেখে আপনার মনে পড়ল আপনার মাইমুনা ও ক্লান্ত হলে এমন করে অলস ভাবে শুয়ে থাকত। আপনি ডাক দিলেন, "শাফি, ও শাফি"। ইসহাক আপনার কথায় সাড়া দেয়না। আপনি তাকে কোলে তুলে নেন, তার ধুলো মাখা মুখে আপনার কান্নার নোনতা পানি মিশে একাকার হয়ে যায়।

না সে আর আপনার সাথে খেলা করবেনা, আপনার দাড়ি ধরে আর টানাটানি করবেনা।

চোখে পানি চলে এসেছে? আরে নাহ্, আপনাকে তো শুধু কল্পনা করতে বলেছি, আপনাকে কি এসবের মুখোমুখি হতে হবে নাকি? আপনি তো আর সিরিয়া বা ইরাকে থাকেন না।

যদি মুখোমুখি হতেন তাহলে কি করতেন? ফিলিস্তিনের সেই বাবাটার মত বাচ্চার লাশ জড়িত ধরে বলতেন "কথা বল আরিয়ানা, আমাকে ছেড়ে যাসনে মা"

বাস্তবতা কি আর আবেগ মানে? আপনার চোখের সামনেই আপনার কলিজার টুকরো বাচ্চাকে চিরতরে বিদায় করে আসা হবে।

আল্লাহর অশেষ মেহেরবানি যে একজন মানুষের দুঃখে দুঃখিত হতে আমাদের সেই দুঃখ অতিক্রম করতে হয়না।
আমরা যেন আমাদের দোআয়, আমাদের সাদকায়, আমাদের যাকাতে এই সব বাবা মা দেরকে মনে রাখি।

ও হ্যা, আমার গল্পের সেই বাবাটি পরে অস্ত্র হাতে নিয়েছিল মেয়ে হত্যার প্রতিশোধ নিতে। সে মুসলমান ছিল তাই তাকে জঙ্গি ডাকা হয়েছিল আর আকাশ থেকে বোমা ফেলা সেই পাইলটকে সর্বোচ্চ সামরিক পুরস্কার দেওয়া হয়েছিলো। সে ইহুদী ছিল।

সাদি হক, নটিংহাম।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×