somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পন্টিং থাকলে আমি অধিনায়ক নই’:):D:)

০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাটে রানের খরা আর অ্যাশেজ খোয়ানোর ধাক্কা, এ দুইয়ে মিলে বেশুমার চাপের মধ্যে অজি ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিং। তার ওপর ইনজুরির জন্য চলতি অ্যাশেজ সিরিজে সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারছেন না তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে কাজ চালাবেন তার ডেপুটি মাইকেল ক্লার্ক। আর তাই অনেকেই পন্টিংয়ের নেতৃত্ব তো বটেই, এমনকি ক্যারিয়ারেরও শেষ দেখতে পাচ্ছেন। কিন্তু তাদের দলে নেই স্বয়ং ক্লার্ক এবং কোচ টিম নিয়েলসন। ক্লার্ক সাফ বলে দিয়েছেন, ‘আমি তো আসলে ভারপ্রাপ্ত অধিনায়ক। আসল অধিনায়ক অবশ্যই পন্টিং। ও দলে ফিরলে নেতৃত্বের ব্যাটন ওর হাতেই থাকবে। ও থাকতে আমি কেন নেতৃত্ব দিতে যাব। আমি সবসময়ই বলছি, পন্টিংই আমাদের নেতা। আমি নিশ্চিত, অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে ও সেরাটাতে ফিরবেই।’
ওদিকে কোচ নিয়েলসন বলেছেন, ‘পন্টিংয়ের টেস্ট ক্যারিয়ার শেষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। একই সঙ্গে নেতৃত্বেরও নয়। হ্যা, অস্বীকার করার উপায় নেই চলতি অ্যাশেজটা পন্টিংয়ের ভালো যায়নি। কিন্তু ও অস্ট্রেলিয়ার সেরা অধিনায়কদের একজন। টিমের অবিচ্ছেদ্য অংশ। পন্টিং অধিনায়ক হিসেবেই টিমে ফিরবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই।’
তবে সিডনিতে প্রথমবারের মতো অজি টেস্ট দলকে নেতৃত্ব দিতে নামার আগে গর্বই ছুঁয়ে গেছে ক্লার্ককে। বলেছেন, ‘এর আগে টি-টুয়েন্টি এবং ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু টেস্টের দামই অন্যরকম। স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এতে সম্মানিত বোধ করছি। তবে এটি কেবলই কিছু সময়ের জন্য।’ জানিয়ে দিয়েছেন, তিনি সিডনি টেস্টে নামার আগে পন্টিংয়ের কাছ থেকে পরামর্শ নেবেন।
এদিকে সাবেক অজি লেগস্পিনার শেন ওয়ার্ন বলেছেন, ‘আমরা যে এখন আর টেস্টে সেরা দল নই, এক নম্বর নই, সেটা স্বীকার করে নেয়াই ভালো। তবে অহেতুক ভয় পেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য তাড়াহুড়ার দরকার নেই।’ সাবেক উইন্ডিজ ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়ের আশঙ্কা, অস্ট্রেলিয়ার অবস্থা তার দেশের মতো হতে পারে। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার একটা প্রজন্মই তো যথাসময়ে সুযোগ পায়নি। যে সব তরুণ ক্রিকেটার ২০০৬-০৭ সালের অ্যাশেজেই তৈরি করে নেয়া যেত, তাদের সুযোগ মেলেনি। কারণ তখন ত্রিশ পেরুনো বেশ কিছু ক্রিকেটার দুর্দান্ত খেলছিল। এখন একটা গ্যাপ হয়ে গেছে। কাজেই অস্ট্রেলিয়ার পতনটা অনেকটা উইন্ডিজের মতোই লাগছে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×