রেল স্টেশনে পনের মিনিট বিশ সেকেন্ড
১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ট্রেন আসতে দেরি হবে। বসে থাক।
স্টেশন ভর্তি লোক। বিবর্ণ সব মানুষ। মনে হয় না তারা আমার সাথে যাবে। তারা উত্তরে যাবে। বহুদিনের পুরোনো ময়লা শাড়ি পড়া মহিলারা বসে আছে পোটলা নিয়ে। লুঙ্গি পরা পুরুষেরা ঝুঁরি, বস্তা আর কৃষি কাজের কিছু উপকরণ নিয়ে বসে আছে। শিশুরা হাফ প্যান্ট পড়া। আরও ছোটরা নগ্ন। বাচ্চারা এদিক অদিক দৌড়া দৌড়ি করছে। মনে হয় তাদের কোনো অভিভাবক নেই। মায়ের কাছে যারা আছে তারা কিছুক্ষণ পরপর বকা খেয়ে কান্না করছে। আমার পাশের একটা লোক বিড়ি ধরালেন। উঠে গিয়ে অন্য এক সিটে বসতে হল। ট্রেন আসছে। লোকাল ট্রেন; বিবর্ণ। লোকগুলো গাদাগাদি করে ট্রেনে বসে উত্তরের দিকে চলে গেল।
এবার দক্ষিনের ট্রেন আসবে। আমি সেদিকেই যাব। দক্ষিনের যাত্রীরা আসতে শুরু করেছে। আগের যাত্রীদের তুলনায় এরা অনেকটা আলাদা। পড়নে প্যান্ট, শার্ট, জুতো। তরুনদের কানে এয়ারফোন। মহিলা চকচকে শাড়ি, কামিজ আর বাচ্চারা লাল নীল জামা পড়েছে। ছোট শিশুরা মায়ের বা বাবার কলে ঘুমুচ্ছে। তাদের হাতে চিপ্সের প্যাকেট বা অরেঞ্জ জুস। দামি বিদেশী ব্যাগে আর সুটকেসে ভরে গেল স্টেশন। ট্রেন আসছে। আগের বারটার তুলনায় অনেক বেশি চকচকে আর নতুন। একটি সিটের জন্য একজন মাত্র যাত্রী। মাইকে ঘোষনা দিলে যাত্রীরা ট্রেনে উঠে পড়ল। আমকে নিয়ে ট্রেনটি চলতে শুরু করল দক্ষিনের দিকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন