এসিডে ঝলসে গেল দুই বোন এক শিশু
১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামের মতিপুর এলাকায় প্রেম প্রত্যাখ্যাত বখাটেদের ছুড়ে মারা এসিডে তিনজনের শরীর ঝলসে গেছে। এসিডদগ্ধরা হলোÑফারহানা, রৌশন আরা ও অভি। গত বুধবার সকালের এ ঘটনায় রাত ১০টায় থানায় মামলা হয়েছে। ফারহানার নানা বাদি হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নোয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাত সাড়ে ১০টায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আবদুর রহমান মানিক (৩৫) নামে এক যুবককে আটক করে। সে নোয়াখালী মৌজার শামছুল হকের পুত্র। তাকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোনাপুরের সাইদুল আবরাহ মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার (১৩) কয়েক বখাটের প্রেম প্রত্যাখ্যান করায় গত বুধবার ভোররাতে ঘরের সিঁদ কেটে বখাটেরা এসিড নিক্ষেপ করে। বখাটেদের নিক্ষিপ্ত এসিডে ফারহানার বাম চোখ ও মুখমণ্ডল ঝলসে যায়। এ সময় বাড়িতে বেড়াতে আসা ফারহানার বড়বোন রৌশন আক্তারের (২৫) মুখ ও তার শিশুসন্তান অভির মাথা ঝলসে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার রাত সাড়ে ১১টায় নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রেজ্জাকের সাথে আলাপ করলে তিনি বলেন, মামলা হওয়ার পর পুলিশ এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন