somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসাইলে চাহিদা মোতাবেক যৌতুক দিতে না পারায় স্বামীর হাতে স্ত্রী খুন

২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবলা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে। এতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা যায় ধল্লা গ্রামের জিয়ারত মিয়ার একমাত্র মেয়ে মোসাঃ কনা আক্তারের (২৫) সাথে করাতি পাড়ার আব্দুল করিম মিয়ার ছেলে সুজন মিয়া (৩০) এর বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘ পাঁচ বছর দাম্পত্য জীবনে জন্ম হয় এক পুত্র সন্তান সাজিদ (৪)। নিহত কনার পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তার স্বামী ও পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কোন এক পর্যায় কনার বাবা জিয়ারত আলী নিরূপায় হয়ে নিজ জমি বন্ধক রেখে তার একমাত্র মেয়ে কনার স্বামীর পরিবারকে দাবীকৃত এক লক্ষ টাকা প্রদান করে। টাকা নিয়ে সুজন সিঙ্গাপুর চলে যায় এবং সাড়ে তিন মাস পূর্বে বাংলাদেশে ফিরে আসেন। ফিরে এসে স্ত্রী কনাকে বাবার বাড়ি থেকে পুনরায় এক লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমতাবস্থায় কনার অসহায় বাবা জিরায়ত মিয়া একমাত্র মেয়ের সুখের জন্য অতিকষ্টে দাবীকৃত এক লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা গত ১৯ জুন রাত ৮টার দিকে সুজনদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। পরের দিন ২০ জুন সকাল ১১টার দিকে মেয়ের আত্মহত্যার কথা শুনতে পেয়ে জিয়ারত মিয়া মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে জিয়ারত মিয়া ঘটনাস্থলে পৌছে এবং সুজনদের ঘরের বারান্দায় কনার লাশ দেখতে পায়। তখন ঐ বাড়িতে কোন লোকজন উপস্থিত ছিলনা। নিহত কনার বাবা জিয়ারত মিয়া অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্যই প্রাণ দিতে হয়েছে। চাহিদার চেয়ে ৫০ হাজার টাকা কম দেয়ায় তারাা আমার মেয়ে খুন করেছে। এখন এ খুনকে আত্মহত্যা বলে চালিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। সরেজমিনে সুজনদের বাড়িতে গেলে তাদের বাড়িÑঘর তালাবদ্ধ পাওয়া গেছে । জানা যায় ঘটনার দিন থেকে ই সুজনদের পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে খুনের শিকার কনার বাবা বাদী হয়ে বাসাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ১০, তারিখ ২০/০৬/২০১০ইং। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়ী গেলে বাড়ীতে কোন লোকজন পাওয়া যায়নি। পরে তাদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এটা খুন না আত্মহত্যা তা নির্দিষ্ট করে এখই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে কনার শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। পোস্টমোর্টামের পর সুনিদিষ্ট করে বলা যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×