
শীতের বিকেল শেষে এক চিলতে রোদের মত
উতলা হওয়া কলতান তরঙ্গ মালার মত
ফাল্গুন দুপুরে একটুখানি দমকা পবনের মত
তুমি সেই নন্দিত স্বর বিলাসী
চাদর জড়ানো ফুটো রঙীন বাড়ি রঙের হাটে
রকমারী খামে ঝলমল শব্দ তুলে সুঁইয়ের খোঁচে
ইচ্ছে হলে লিখে মেঘের বাড়ীর উদ্দেশ্যে উড়িয়ে
নিও রঙীন খাম ছোট কিংবা বড় যাহাই মেলা
সুদর্শন শঙ্খচিলের ডানায় ভর করে ছোট স্বর ।
দুহিতা'র খত হস্তে চিত্ত ময়দান সরব সুন্দর ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




