মন খারাপের ছোট্ট একটি দিনলিপি!
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালটা ছিলনা আর পাঁচটা সকালের মত। ঘুম থেকে উঠে এলোমেলো চুলের মতই এলোমেলো ভাবে গড়িয়ে চলল বেলা। রৌদ্রকরোজ্জল দিনেও মনে মনে রাজ্যের মেঘ। দুপুরটা তো আমার এমনিতেই নিষ্প্রাণ, আর ধুলোমাখা সকালের আমেজটা অলস দুপুরটাকে যেন বিষিয়ে দিয়েছে আরও। পশ্চিম আকাশে বেলা যেন আজ ঢলতেই চাইছিল না। বলছিল আমার কিসের এত তাড়া? বিকেলটাও ছিলনা মনের মত, চায়ের কাপে আড্ডাও জমেনি আজ। বড্ড বেমানানভাবে বসেছিলাম একটা কোণায়। সূর্যটার ডুবতে আজ এত কষ্ট কেন হল সেটাও বুঝলাম না। সন্ধ্যা নিয়ে এলো দিনের সবথেকে বিরক্তিকর সময়টা। এমন সময় সিগারেটও যেন বেইমানী শুরু করল। নাহ্ ঘরের বাহিরও আর ভাল লাগছেনা। দিনের শুরুটা যখন ভাল হয়নি শেষের ভালও আশা করতে পারিনা। আর একটা বাজে দিনের দিনলিপিটা কিভাবে ভাল হয়! তাই লেখাটাও হয়েছে ”হ য ব র ল”। বুঝলাম দিনটা আমার ছিলনা। এখন রাতের ঘুমটা যেন আমার হয়। এত খারাপের মাঝে এইটুকু আশা করতেই পারি।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন