হৃদ-নগরে হৃদি ভেসে আসে জোসনা-রাতে:
অনেক বাজনা বাজে, উড়ে যায় রাগবিহঙ্গ
রাতভ’র পাহাড়ের খাঁজে জমে অনেক ঝরনা-জল
ভোররাতে কতটুকু অবশেষ থাকে রাঙা হাতে?
ঘৃণার উল্টোপিঠে থাকে কি ভালবাসা?
রাঙা আকাশ মাটিকে সটান চুমু খেলেই
লজ্জাবতী লতা গোধুলির ঘোমটা টানে;
নদীতে ঢেউ আসা মানে কি তার আসা?
বলতো বকুল, কার আসার কথা বলছি?
পারলে না? হাওয়া গো দখিনা হাওয়া-
শিহরণ চিনতে চাইলে নারকেল-পাতা দেখ;
ঔ একই কৃষ্ণ-কাঁপনে আমিও যে জ্বলছি
ভালবাসার উল্টোপিঠে থাকে কি ঘৃণা?
চম্পাকলি সারাক্ষণ হাতের নাগালে থাকে না
হৃদ-নগর থেকে হৃদি ভেসে যায় শূন্য হাতে
এইসব বিভ্রমে হে সুন্দর, তুমি ম্রিয়মানা...
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




