somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যশোরের চিঠি: হা ঈশ্বর! আমার দুঃস্বপ্নটা মিথ্যে করে দাও...

১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসবের শুরু গতকাল থেকে। উচ্ছেদের উৎসব। গতকাল বিকেলে দেখেছিলাম দড়াটানা ব্রিজের উত্তর পাশে রাস্তার দুপাশের ফলের দোকান, পাখি আর চায়ের দোকান ভেঙে ফেলা হচ্ছে। আমি একজন মানবাধিকার কর্মী, উচ্ছেদ দেখলে বুক কেঁপে ওঠে। যদিও উচ্ছেদোৎসবটা চলছে আইনের সামিয়ানার নিচে, তথাপি বুক কাঁপাটা থামে না। কারণ বাংলদেশে এযাবৎ যতগুলো আইনী উচ্ছেদের ঘটনা ঘটেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বহারা শ্রেণীর মানুষ। গতকাল বিকেলে বুক কেঁেপছে ঠিকই, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধার জায়গাটাকে বুকের ভেতর ফেনিয়ে তুলে কম্পনকে চাপা দিয়ে ঘরে ফিরে গেছি।

কিন্তু সকালে অফিসে এসে মৃতপ্রায় বুড়ি ভৈরবের উপর ঝুলে থাকা ব্যালকনিতে দাঁড়িয়ে যখন দেখলাম নদীর ওপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বৃক্ষ নিধন চলছে- হৃদপিন্ডটা ফের লাফিয়ে উঠল। আমি ঘটনা সম্পর্কে ইন্টারকমে আমার এক সাংবাদিক সহকর্মীকে অবগত করতে উনি আমাকে বললেন, অপারেশনটা নদী রক্ষার। দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। নদীকে খনন করে নাব্যতা ফিরিয়ে আনার প্রাথমিক প্রচেষ্টা। নিঃসন্দেহে ধন্যবাদার্হ প্রচেষ্টা।

আমি প্রায় ২০ বছর ধরে লেখাপড়া এবং কর্মসূত্রে ঢাকাতে থাকার পর বছর খানেক হল রাইটস যশোর নামক মানবাধিকার সংস্থায় চাকরী নিয়ে যশোরে এসেছি। অফিসটা আর এস ভবনের তিন তলায়। অফিস বিল্ডিংটাই অনেকখানি নদীর ভেতর সেঁধোনো। প্রথম দিনেই ব্যালকনি থেকে মৃতপ্রায় বুড়ি ভৈরবের জীর্ন চেহারা দেখে চোখের জল ধরে রাখতে পারি নি। আমি নদী-প্রেমিক মানুষ। নদীর বুকের কষ্ট-কান্না আমি শুনতে পাই। একটা কবিতাও লিখেছিলাম সেদিন। বুড়ি ভৈরবকে জেগে উঠতে বলেছিলাম।

সেই নদীকে বঁচাবে বলে প্রশাসন কাছা দিয়ে নেমেছে। এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে? কিন্তু মনটাকে স্থির করতে পারছি না। আমার দ্বান্দ্বিক মনে অনেক প্রশ্ন এসে ভীড় করছে। প্রথমেই বৃক্ষ নিধন কেন? একটা একটা করে চোখের সামনে পয়মন্ত নারকেল গাছ শুয়ে পড়ছে মাটিতে; শুয়ে পড়ছে কলা গাছের ঝাড়, হিজল গাছ। আমার বিল্ডিংটাও তো নদীর ভেতরে সেঁধোনো। আমাদের পাশের বিল্ডিং একটি নামকরা প্রাইভেট হাসপাতাল। হাসপাতালের পেছনে হাসপাতালেরই বর্ধিত অংশের বহুতল বিল্ডিং উঠছে একেবারে নদীর সানুদেশে। তারা কি বৈধ? যদি বৈধ না হয়, তাহলে কারা বেশি অবৈধ? স্থাপনা না বৃক্ষ?

আমার সহকর্মী আমাকে বলেছেন, এর আগেও নাকি এরকম নদী বাঁচানোর তৎপরতা হয়েছে। কিন্তু বিগউইগদের (রাঘববোয়াল) প্রতি-তৎপরতায় মাঝপথেই থেমে গেছে প্রচেষ্টা। এবার কী হবে? সফল হবে নদী বাঁচানোর এই প্রকল্প? আমি স্বপ্ন দেখছি....বুড়ি ভৈরব পুনরুজ্জীবিত হচ্ছে। কলকল খলখল করে বয়ে যাচ্ছে জলধারা। জলের টানে আটকে পড়া কচুরিপানা ভেসে যাচ্ছে। নদীর উপর নেমে আসছে পেশাচ্যুত ধীবরেরা। নৌকো চলছে। ঘাটে ঘাটে মানুষেরা গোসল করতে নামছে। বিকেলে শহরবাসী নদীর জলে নিজেদের মুখ দেখে ক্লান্তি ঝেড়ে চনমনে মন দিয়ে ফিরে যাচ্ছে ঘরে। নদী প্রেমিক পাখিরা ফিরে আসছে একে একে। পানকৌড়ি মাছরাঙাদের দল। তীর ধরে ছুটে যাচ্ছে একদল দূরন্ত কিশোর...

কিন্তু কি হবে যদি বিগউইগদের প্রতি-তৎপরতায় মাঝপথেই থেমে যায় প্রচেষ্টা? এতদিন মরা নদী দেখে দেখে ক্লান্ত হয়ে বৃক্ষদের দিকে তাকিয়ে শান্তনা খুঁজেছি। নদী নেই, গাছ তো আছে। জল নেই, খানিকটা সবুজ তো আছে। কিন্তু সবুজদের অধিক অবৈধ বিবেচনা করে তাদেরই আগে উচ্ছেদ করা চলছে। এরপর তৎপরতা থেমে গেলে কী হবে আমার? কাজ করতে করতে কান্ত হয়ে দৃষ্টিটাকে দু’দণ্ড কোথায় রাখব তখন? আমি দুঃস্বপ্ন দেখছি: নিচে মরা নদীর চিমসে শরীরখানা, বাসি-পচা আবর্জনায় ঢেকে আছে; উপত্যকার উপর কুয়াশার মত ঝুলে আছে দুর্গন্ধের হলুদ আস্তরণ। ওদিকে কতিপয় গাছের গুড়ি আর সবুজের ধ্বংসাবশেষ গিলে খাচ্ছে নতুন নতুন স্থাপনা।

হা ঈশ্বর! আমার দুঃস্বপ্নটা মিথ্যে করে দাও।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×