somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দল ২৯৮টি আসন দুটি কোটায় দুই নেত্রী

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নির্বাচন তখন ২০০৮ সাল, নির্বাচন কি একটু একটু বুঝতেছি। গ্রামের বাজারটায় হাট বার ছাড়া লোকজন প্রায় কম থাকতো কিন্তু ওই সময়ে প্রতিদিন বিকেল বাজারটায় বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে পরিপূর্ণ হতো। হাটবার হাটবার মনে হতো, নির্বাচন দিন কয়েকজন বন্ধু সহ আমি সকাল থেকে নির্বাচনি কেন্দ্র, আমাদের কেন্দ্রটি স্কুলে, স্কুলের আশে পাসে ঘুরাঘুরি করতাম ছোট খাটো মেলায় পরিনত স্কুলের চারিপাশ। অনেকেই জিজ্ঞাসা করতাম কোন দলকে ভোট দিলেন কেউ বলতো না শুধু হাসি দিয়ে বলে ভোট প্রকাশ করলে বুঝবি। ভোট শেষের আগে বাজারে মসজিদের মাইক দিয়ে ডাকা হতো যে সব ব্যক্তি দের যারা তখনো ভোট প্রদান করেনি তাদের, বিকেল ৪টার পর স্কুলের দরজা বন্ধো। ভোট শেষের পর আমার সময় যেন কাটেনে কে জিতবে তা জানার জন্য অনেকের মতো স্কুলের দরজার সামনে দাঁড়িয়ে আছি ফলাফল জানার জন্য। কখনো ধান আবার নৌকা এভাবে চলতে চলতে কিছুখন পর নৌকা নৌকা শোরগোল উঠেছে তখন প্রায় রাত ৯টা কি ১০ টা ফলাফল ঘোষণা করা হলো নৌকা কত ভোট পেয়েছিল মনে নেই তবে ভোটের ব্যবধান ছিল অনেক।

২০১৪ নতুন ভোটার আমি, ভোটের দিন সকাল থেকে কেন্দ্রে উপস্থিত, ঘুরাঘুরি করছি লোকজন আসছে তবে আগের নির্বাচন মতো না। ভোট শেষের আগে যথারীতি মসজিদের মাইকে বলা হলো ৪টার পর স্কুলের দরজা বন্ধো। ফলাফল জানার জন্য আমার সেই উচ্চ মাত্রার যে ইচ্ছে ছিল, তা এই ভোটে প্রায় অধিকাংশ লোপ পেয়েছিলো। ফলাফল সকলের জানা।

সাল ২০১৮ প্রায় সকাল থেকে কেন্দ্রে উপস্থিত যথারীতি আমার কিছু বন্ধু সহ, ঘুরাঘুরি করছি অনেকের ভোটের সিরিয়াল বের করছি। এক বন্ধু বললো সবার শেষে আমরা ভোট দিতে যাবো সকলেই সেই কথায় সম্মতি দিয়ে ঘুরাঘুরি করছি। কেন্দ্রের আশে পাশে বেশ কিছু দোকানো বসেছে। উৎসব মুখর পরিবেশ সেই ২০০৮ এর কথা মনে পড়ছে। দুপুর ১২টা বাজে বাজে এমন সময় অতি উৎসাহি এক বন্ধু বললো ভোট বন্ধো হয়ে গেছে, শুনে স্কুলের দরজায় গিয়ে দেখি দরজা বন্ধো বলা হচ্ছে খাবার বিরতি চলছে। আমার বিস্বাস ছিল ২০০৮ বা ২০১৪ জাতির বা স্থানীয় সরকারি নির্বাচন সময় কখনোই আমাদের কেন্দ্র হট্টগোল হয়নি এবারো হবে না । আমাদের কেন্দ্রটি আমাদের উপজেলার সব থেকে শান্ত কেন্দ্র আমার মতে, অন্য সব কেন্দ্র প্রায় মারামারি হট্টগোল খবর শুনতাম । ১২ টা থেকে ১ টা, বিরতির পর বাছাই কৃত কয়েকজন ভিতর প্রবেশ করলো ভোট প্রদানের জন্য, কিছুক্ষন পরে ভোট না দিয়ে বেরিয়ে আসলো। ভোট প্রদানের জন্য অনেকেই স্কুলের দরজা সামনে ভিড় করছে কিন্ত প্রবেশ করতে পারছেনা, নারী ভোটার বিরক্ত হয়ে সকলে এক এক চলে গেলো এর পর আমরা। আমার পরিচিত সার্কেল আশেপাশে সকল কেন্দ্রে খোজ খবর নেওয়ার চেষ্টা করলাম সব কেন্দ্রে একই অবস্থা দরজা বন্ধো। বন্ধো দরজা খুললো প্রায় ৫ টা অথবা ৫ঃ৩০ টা, ভোটের ফল ঘোষণার পর নৌকা ১৮৬০, ধান ৫৮০ হাতপাখা ৭ আম ১ টি।

রাতে স্বপ্ন দেখলাম আমার দল ২৯৮ আসন নিয়ে সরকার গঠন করছে , আর দুটি আসন দুই নেত্রীর জন্য বরাদ্দ রেখেছে আমার দল।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×