somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএসআই, টেরোরিজম এবং গুঁটিবাজি!

২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন যাবৎ বাংলাদেশে ধর্মের লেবাসে ছোটখাট সকল হামলায় আইএসআই দায় স্বীকার করত আর বাংলাদেশ তা অস্বীকার করত। সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলত দেশে এসব কিছুর অস্তিত্ব নাই এসব দেশীয় ষড়যন্ত্রকারীরা করছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করে ক্ষমতায় যাবার জন্য। স্পষ্ট করেই সরকারের উঁচু মহলে বিএনপি-জামাত কে দোষারোপ করত।

গুলশান ঘটনায় কি বোঝা গেল?
আইএসআই রাতেই টুইট করেছে ২০ জন মারা গেছে আমরা ১৩ ঘন্টা পরে তাই দেখলাম, ওরা যে ছবি প্রচার করেছে পুলিশের প্রচারিত জঙ্গিরাও এক। তাহলে কি দাঁড়ালো??
এই ঘটনা আইএসআই করেছে এটা এখন নিশ্চিত। এই জঙ্গি কারা? এরা কি মাদ্রাসার ছাত্র? এরা কি শিবিরের লোক? এরা কি বিএনপি করে? এরা কারা?
এরা সমাজের উচ্চ শ্ৰেণীর দামী মানুষের সন্তান, এরা অনেক দামি ইউনিভার্সিটিতে পড়ুয়া।
তাহলে এতদিন যে কিছু হলেই শিবিরের ছেলেদের গ্রেফতার করা হত, আবার ক্রসফায়ার দিয়ে হত্যাও করা হত (গতকালও করা হয়েছে) এসব কি ভুল??
বাংলাদেশে আইএসআই কেন থাকতে পারবেনা? ইউএসএ, ফ্রান্সে কিভাবে আইএসআই থাকে? ওরা কি বিএনপি জামাত করে? এখন সময় এসেছে সম্মিলিত ভাবে এই অশুভ শক্তিকে প্রতিহত করার।
আইএসআই কোন ইসলামী সংগঠন নয় ওরা সন্ত্রাসী। সিরিয়া, পাকিস্তানে কেন প্রতিহত করা যায়না কারণ ওখানে মানুষ বিভক্ত। ফলে হামলার পাশাপাশি ওখানে বংশবিস্তারও হচ্ছে। হামলা যেকোন স্থানেই করা যায় কিন্তু বংশ বিস্তারের সুযোগ যেন আমরা এই সন্ত্রাসীদের না দেই। কারন বিভক্তিই এই সন্ত্রাসীদের বংশবিস্তারের স্থান। এখন উচিৎ দল-মত নির্বিশেষে এই শক্তির বিপক্ষে দাঁড়ানো।
টেরোরিজমের কোন ধর্ম নেই কোন দল নেই। কুমিল্লায় এক মেয়ে মারা গেল আমরা সেখানে যেমন জঙ্গি খুঁজছি, চট্টগ্রামে পুলিশের স্ত্রী মারা গেল সেখানেও জঙ্গি খুঁজছি। আর এই জঙ্গি কোথায় খুঁজছি শিবির অধ্যুষিত এলাকায় এতে আসল জঙ্গিরা নিয়মিতই সেইফ জোনে থাকত। আইন প্রয়োগকারী সংস্থা বলত এটা শিবির করেছে, সরকার বলতো এটা শিবির করেছে, মানবাধিকার সংস্থা বলতো শিবির করেছে, গনজাগরন মঞ্চ বলতো শিবির করেছে, মুরগি কবিররাও বলত (গতকালও বলেছে), এই সুযোগে জঙ্গিরা এখন মহীরুহ ধরা ছোঁয়ার বাইরে যাবার চেষ্টা করছে এখনই সময় ঐক্যবদ্ধভাবে ওদের বিষদাঁত উপড়ে ফেলার।

দোহাই এই গুঁটি চালাচালি বন্ধ কর।
দেশ আজ মহা বিপদে। সারা পৃথিবীতে আমরা আগে ছিলাম ভিক্ষুক, তারপর হলাম কারো কাছে গণতন্ত্র হত্যাকারী, কারো কাছে মুক্তমনা (ব্লগার) হত্যাকারী, কারো কাছে ইসলামী ব্যক্তিত্ব হত্যাকারী, কারো কাছে সংখ্যালঘু হত্যাকারী । বাকি ছিল আমরা জঙ্গি এই ঘোষণার। আজ তাও হবে। বাংলাদেশ এর জাতীয় আয়ের প্রধান অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে প্রায় দেশ আমাদের থেকে কর্মী নেয়া বন্ধ করে দিয়েছে এখন যারা ওই দেশ গুলোতে আছে তাদেরকে সন্দেহের চোখে দেখবে হেনস্তা করবে। আমাদের জন্য প্রবাস হয়ে যাবে বিভীষিকা।

পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট হত তখন তারা কত শক্তিশালী ছিল আর এখন কেমন আছে। এই ঘটনার পর আর কোন বিদেশী টিম আমাদের দেশে কি আসবে? কামনা করি এমন ঘটনা যেন না ঘটে।

সবশেষে
এই যে ঘটনা ঘটল এতে কার লাভ? আওয়ামীলীগ/ বিএনপি/জামাত? আসলে এদের কারোই লাভ নেই। আমাদের দ্বন্দ্ব পুঁজি করে ওরা ওদের স্বার্থ হাসিল করছে। ওই দেশের মানুষ আমাদের পুলিশ বাহিনীতে, ফায়ার সার্ভিসে এবং সেনাবাহিনীতেও নিয়োগ পাচ্ছে। ট্রেনের গায়ের রঙে ওদের পতাকা আমাদের জন্য শুধু অসম্মানের নয় এখন ভাববার সময় এসেছে এটা নিরাপদ কিনা? আসুন এসব দ্বন্দ্ব ভুলে আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ হই। দোয়া করি আল্লাহ আমাদের এসব অপশক্তি থেকে হেফাজত করুন, আমিন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×