গ্রামীণ বা নাগরিক জীবনে প্রত্যেক মানুষের খাদ্য তালিকায় পরিমাণমত আমিষ থাকা খুবই জরম্নরী। যা বেশিরভাগ পূরণ হয় দেশী প্রজাতির বিভিন্ন মাছ থেকে। কিন' বর্তমানে দেশের মৎস্য চাহিদা পূরণের প্রধান ও প্রাকৃতিক উৎসগুলো বিভিন্ন কারণে বিলুপ্ত হওয়াতে হারিয়ে গেছে দেশী প্রজাতির বিভিন্ন ধরণের মাছ। আর তাই বাংলাদেশ মৎস্য গবেষনা ইনইস্টিটিউট এই বিলুপ্তপ্রায় দেশী প্রজাতির মাছ চাষ, মাছের রোগ নির্ণয় ও তার প্রতিকার, পারিবারিক ভাবে মাছ চাষ ইত্যাদি বিষয়গুলো মৎস্য চাষীসহ সাধারণ মানুষের অবগত করানোর লৰ্যে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মৎস্য সপ্তাহ-২০১৫ উপলৰ্যে ময়মনসিংহ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট-এ আয়োজন করে মৎস্য ও প্রযুক্তি মেলার। মেলায় বিলুপ্ত প্রায় দেশী মাছ চাষ প্রকল্পে- ফলি, কুচিয়া, মহাশোল, ভাংগন, বাটা, দেশী সরপুঁটি ইত্যাদি মাছ চাষ প্রকল্প তুলে ধরেছে। মাছের জাত উন্নয়নে জেনেটিক বিষয়ক গবেষনা করে গিফট তেলাপিয়া, কাতলা বা হালদা, থাই পাঙ্গাস, রাজপুঁটি, উন্নত জাতের কৈ ইত্যাদি মাছ প্রদর্শন করায়। বিভিন্ন ধাপে গলদা চিংড়ীর ডিম থেকে পোনা উৎপাদন প্রক্রিয়া ও চাষ পদ্ধতিও তুলে ধরেছে এই মৎস্য ও প্রযুক্তি মেলায় যা মৎস্য খামারী বা সাধারণ দর্শনার্থীদের উদ্ধুদ্ধ করে। পাশাপাশি একোয়াপনিক গার্ডেনে মাছ ও সবজ্বি চাষ করে বিষমুক্ত সবজি ও মাছ চাষ পদ্ধতিও দেখানো হয়েছে।(রায়হান) মৎস্য খাদ্য ও পুষ্টি গবেষনায় দেখানো হয়েছে মাছের খাদ্য তৈরির বিভিন্ন উপকরণ ও খাদ্য তৈরির পদ্ধতি। এছাড়া মাছের রোগ নিরাময়ে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমিয়ে ভেজষ ঔষধের ব্যবহার করার লৰ্যে আবিস্কার করেছে ভেষজ ঔষধ। নীমের জলীয় পেষ্ট, কালোজিরার জলীয় পেষ্টসহ রসুন, বসাক, হলুদ, মেহগনির বীজ ইত্যাদি দিয়ে তৈরি ভেজষ ঔষধ দিয়ে মাছের রোগ নিরাময় গবেষণা প্রকল্প তুলে ধরেছে মৎস্য ও প্রযুক্তি মেলায়।(পরিচালক) অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলৰ্যে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ ক্যাম্পাসে সেমিনা ও র্যালীর আয়োজন করে।
ময়মনসিংহ এ মৎস্য ও প্রযুক্তি মেলা-২০১৫
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।