আমি আসবো একদিন====সৈয়দা শাহরিনা রহমান বীথি
১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে দেখতে আসবো আমি কোন একটি সুন্দর দিনে। আমি আসবো রাঙা প্রভাতে তোমার ঘরের জানালার ফাঁক দিয়ে আলোর ঝর্ণাধারা সাজাতে। আমি আসবো তোমার কাছে একদিন সুন্দর সকাল হয়ে। তুমি চোখ মুছতে মুছতে দেখবে ঘাসের ডগায় ঝলমলে শিশিরের সাথে মিশে আছি আমি, গত সারারাতে। আমি সারাদিন দেখবো তোমার সুন্দরকে। আমি থাকবো পূর্ণাঙ্গ একদিন তোমায় নিয়ে ভাবনাহীন। আমি আসবো কোন এক চঞ্চল দুপুরে দক্ষিনা বাতাস হয়ে। সুর তোলে নূপুরের ঝরাপাতা হয়ে ঝড়বো তোমার বাড়ির উঠোনে। ঘুমন্ত দুপুরে ঘুমন্ত রবে সব, পাখি হয়ে আমি শুধু করে যাবো কলরব। সুন্দর একটি দিনের কবিতা হয়ে আমি আসবো তোমার মনে। আকাশের নীল হয়ে পড়বো তোমার চোখে। স্বর্ণালী সন্ধ্যায় আসবো আলো-আঁধারের মতো তোমার ঘরে। আমি দেখবো তোমার কর্মহীন, কিংবা ব্যস্তদিন। একেবারে সারাদিন। আমি আসবো চাঁদনীরাতের জোৎস্না হয়ে। আমি আসবো তোমার মনে, ভালোবাসার দোয়ারে বিলাসী প্রার্থনা হয়ে। আমি দেখবো তোমার ঘুমন্ত রাত, চোখে আমায় নিয়ে স্বপ্নের মায়াজ্বাল। আমি আসবো শিশিরে ভেজা সকালে, ঝলমল দুপুরে, মায়াবী সন্ধ্যায়, তারা ভরা রাতে। আমি আসবো কারনে, অকারনে, প্রকাশ্যে কিংবা গোপনে তোমার কল্পনায়, অথবা স্বপনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন