গ্রাম মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীর হুমকি-ধমকির কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে কিশোরী আরিফা
১৭ ই জুন, ২০১২ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের সাদাসিধে কিশোরী একটা মেয়ে। কী দুর্দান্ত সাহস তার! এই ছোট্ট বয়সেই সে তার গ্রাম নিয়ে ভেবেছে। সঙ্গী-সাথিদের নিয়ে নেমেছে তার নোনাপুকুর গ্রামকে মাদকমুক্ত করার সংগ্রামে। তৈরি করেছে নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষক দল। কী অসাধারণ একটা ব্যাপার!
দুঃখ কেবল এই, অসাধারণ ব্যাপারটার সঙ্গে যোগ হয়েছে আরও কিছু সাধারণ (!) ব্যাপার। আরিফা খাতুন নামের এই কিশোরীর কাজকর্ম মোটেও ভালোভাবে নিতে পারেনি স্থানীয় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম। তার হাতে প্রহূত হয়েছেন আরিফার বাবা ও ভাই। মাদক ব্যবসায়ীর হুমকি-ধমকির কারণে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে আরিফা। স্কুলে যাওয়া বন্ধ। আরিফার আশ্রয় এখন রাজশাহী মহিলা অধিদপ্তরের নিরাপদ নিবাস। (সূত্র: পৃষ্ঠা: ৫, প্রথম আলো, জুন ২০১২)
শুভ আর অশুভের সংঘাত অবশ্যম্ভাবী। আরিফার পরিবার বনাম স্থানীয় মাদক ব্যবসায়ীর সংঘাতও তাই অনিবার্য। আরিফা গ্রামছাড়া হয়েছে। তার শেষ পরিণতি কী আমরা জানি না। শুধু এটুকু জানি, আরিফা যে সাহস দেখিয়েছে, সেটি আমাদের অনেকের মাথা হেঁট করে দেওয়ার মতো। চারপাশের অনাচার দেখে আরিফা তথাকথিত ভদ্রলোকদের মতো মুখগুঁজে থাকেনি। অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ানোর সাহস করেছে। শুধু নিজে ভালো না থেকে তার পুরো গ্রামটাকে ভালো রাখার চেষ্টা করেছে। এটুকু সাহস আমাদের কয়জনের আছে?
আরিফার মতো সাহস হয়তো আমাদের সবার হবে না। আমরা অন্তত বিপদাপন্ন মেয়েটা আর তার পরিবারের পাশে গিয়ে তো দাঁড়াতে পারি—নাকি সেটুকু সাহসও আমাদের হবে না?
সূত্র: প্রথম আলো
সূত্র: প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮
আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত...
...বাকিটুকু পড়ুন
বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?
বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।...
...বাকিটুকু পড়ুন
গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুন