৩০ বছরের বিবাহিত রিক্সাচালক অপহরণ করল সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে : এসব লম্পটদেরকে কী করা উচিত.???
১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাজবাড়ী জেলা সদরের কোলারহাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার কামরাঙ্গিরচরের আশাফাবাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে অপহরণকারী রিকশাচালক ওহেদ সেখকে (৩০)। ওহেদের পিতার নাম হক সেখ। বাড়ী রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিপুর গ্রামে।
আজ শুক্রবার সকালে রাজবাড়ী থানায় নিয়ে আসা অপহৃত স্কুলছাত্রী জানায়, সে জেলা সদরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ১ অক্টোবর বিকাল ৩টার দিকে সে ওই বিদ্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিল। কোলারহাট এলাকায় সে আসতেই রিকশাচালক ওহেদ তার পিছু নেয় এবং কৌশলে তাকে অপহরণ করে রাজধানী ঢাকায় নিয়ে আসে।
ওই ছাত্রীর বাবা জানায়, স্কুল থেকে বাড়ি না ফেরায় মেয়েকে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজা হয়। তিন দিন পর আমরা জনতে পাড়ি সে অপহৃত হয়েছে। যে কারণে গত ৪ অক্টোবর রাজবাড়ী থানায় আমি বাদী হয়ে ওহেদ সেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মামুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গিরচরের আশাফাবাদ গ্রামের মৃত শহিদুল্লার বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারী ওহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ওহেদ একজন লম্পট। সে এর আগেও একটি বিয়ে করেছে। ওই সংসারে তার দুটি সন্তান রয়েছে।
সূত্র: কালের কন্ঠ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন